জামালগঞ্জ প্রেসক্লাবের নামে বরাদ্দ পাওয়া ত্রাণের ২ টন চাল আত্মসাতের অভিযোগ ঘিরে জনমনে তোলপাড় সৃষ্টি হয়েছে। প্রেসক্লাবের সদস্য মো. শাহীন আলম জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগে জানান—২০২৪-২৫ অর্থবছরের জি.আর/ত্রাণ কর্মসূচির অধীনে বরাদ্দ পাওয়া চাল প্রকল্পের সভাপতি হিসেবে দায়িত্বপ্রাপ্ত আব্দুল্লাহ আল মামুন উত্তোলন করলেও প্রেসক্লাবের কোনো দৃশ্যমান উন্নয়ন হয়নি।
সরেজমিনে দেখা যায়—পুরনো কিছু চেয়ার ছাড়া নতুন কিছু নেই। কোষাধ্যক্ষ জানান, সাত মাসেও তাঁর কাছে কোনো টাকা বা হিসাব পৌঁছেনি। প্রেসক্লাবের সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপও অভিযোগ করেন—চাল বিক্রির অর্থ সংগঠনের তহবিলে জমা দেওয়া হয়নি।
অন্যদিকে সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দাবি করেছেন—মালামাল ক্রয় করা হয়েছে এবং কিছু কাজ চলছে।
স্থানীয় সুশিল সমাজ প্রশ্ন তুলছে— “ত্রাণের ২ টন চাল গেল কোথায়?”
তারা দ্রুত তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে পদক্ষেপের দাবি জানিয়েছেন যথাযথ কর্তৃপক্ষের নিকট।
Devoloped By WOOHOSTBD