• শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তাহিরপুরে ব্যতিক্রমী পারাপার ব্যবস্থা, উঠেছে নানা প্রশ্ন চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ বছরে ২৭ লাখ গাছ লাগানোর পরিকল্পনা মহিপুরে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি’র উদ্বোধন। চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ——–ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী মেধার মূল্যায়নে গ্লোবাল ফোরাম অব কিশোরগঞ্জ: ১৩ কৃতি শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা প্রদান নির্বাচনী প্রচারণায় ভিন্ন মাত্রা: জালালপুরে আইনজীবী রফিকুল ইসলামের ফ্রি মেডিকেল ক্যাম্প জামালগঞ্জে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট এন্ড ইনোভেশন আইডিয়া শৌকেজিং প্রোগ্রাম অনুষ্ঠিত মহিপুরে ১ কেজি ৫৪০ গ্রাম গাঁজাসহ দুই নারীসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। নতুন বাজেটকে স্বাগত জানিয়ে কটিয়াদীতে বিএনপির বর্ণাঢ্য আনন্দ মিছিল

জামালগঞ্জে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট এন্ড ইনোভেশন আইডিয়া শৌকেজিং প্রোগ্রাম অনুষ্ঠিত

Muntu Rahman / ৩ Time View
Update : শনিবার, ১৩ জুন, ২০২৬

মো. শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় শিক্ষার্থীদের সৃজনশীলতা, বিজ্ঞানমনস্কতা ও উদ্ভাবনী চিন্তাধারাকে উৎসাহিত করতে “Startup, Science Project and Innovation Idea Showcasing Program” অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ জুন) উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগিতায় এবং এডুকেশনাল এক্সিলেন্স সার্পোট স্কিম (EESS), এসইডিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকা-এর আয়োজনে জামালগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিনব্যাপী এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মিনহাজুল ইসলাম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের হিসাবরক্ষক মো. ময়না মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. জুলফিকার হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভূষণ চক্রবর্তী, জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক দানবেন্দ্র তালুকদার, এবিএম মাসুম, অর্চনা রানী তালুকদার, ইয়াছমিন চৌধুরী, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক সীতেষ চন্দ্র দাস, জনী সরকার, আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ নজরুল ইসলাম, মোশারফ হোসেন, সাচনা বাজার উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক অরুপ নারায়ন, বিধান চৌধুরী, বেহেলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ নূর হোসেন, বিধান চন্দ্র দেবনাথ, ভীমখালি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ মনির হোসেন, রুপন ভট্টাচার্য, জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. শাহীন আলম ও সিনিয়ার সাংবাদিক তৌহিদ চৌধুরী প্রদীপসহ
উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।
প্রদর্শনীতে উপজেলার ১০টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প, বিজ্ঞানভিত্তিক গবেষণা এবং স্টার্টআপ আইডিয়া উপস্থাপন করে। প্রদর্শিত প্রকল্পগুলোর মধ্যে প্রযুক্তিনির্ভর সমাধান, পরিবেশবান্ধব উদ্ভাবন, কৃষি উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবা বিষয়ক নানা উদ্যোগ দর্শনার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করে।
বিচারকমণ্ডলীর মূল্যায়নের ভিত্তিতে জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রথম স্থান অর্জন করে। দ্বিতীয় স্থান লাভ করে জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় এবং তৃতীয় স্থান অর্জন করে আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়। অংশগ্রহণকারী প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়।
প্রদর্শনীর বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মিনহাজুল ইসলাম, জেলা মাধ্যমিক প্রশিক্ষণ সমন্বয়কারী মো. সারোয়ার জাহান খান এবং জামালগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মোহাম্মদ আবুওবায়দা নাদিম।
সভাপতির বক্তব্যে মিনহাজুল ইসলাম বলেন, “দেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তর করতে হলে তরুণ প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা ও উদ্ভাবনের সঙ্গে আরও বেশি সম্পৃক্ত করতে হবে। শিক্ষার্থীদের সৃজনশীল উদ্যোগই আগামী দিনের উন্নত বাংলাদেশের ভিত্তি গড়ে তুলবে।”
তিনি আরও বলেন, “বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে গবেষণা, উদ্ভাবন ও উদ্যোক্তা মনোভাব গড়ে তোলা জরুরি।”
অনুষ্ঠান শেষে অতিথিরা শিক্ষার্থীদের প্রকল্প পরিদর্শন করেন এবং তাদের উদ্ভাবনী উদ্যোগের প্রশংসা করেন। ভবিষ্যতে এ ধরনের আয়োজন আরও সম্প্রসারণের আশাবাদও ব্যক্ত করেন তারা।
উল্লেখ্য, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন Educational Excellence Support Scheme (EESS)-এর উদ্যোগে এ আয়োজন করা হয়। এবারের প্রদর্শনীর প্রতিপাদ্য ছিল— “মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD