• মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
পাকুন্দিয়ায় স্ত্রীর অসুস্থতায় ৫ দিনের ছুটি নিয়ে ৩ মাস অনুপস্থিত সহকারী শিক্ষক রাজশাহীতে লিচুর অস্বাভাবিক দাম হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোবারক হোসাইনের কৃতজ্ঞতা প্রকাশ। কুষ্টিয়ার ভেড়ামারায় নিয়ামতুল্লাহ কে সভাপতি ও তুহিনকে সাধারন সম্পাদক করে তাঁতী দলের কমিটি গঠন  নওগাঁর বদলগাছি উপজেলায় গভীর খালে হাঁস তুলতে গিয়ে নিখোঁজ, পরদিন ডুবুরিদের তৎপরতায় লাশ উদ্ধার। ধর্মপাশায় শিক্ষক ওলির অনিয়ম: ছয় দিন ছুটি ছাড়াই অনুপস্থিত, ক্ষুব্ধ এলাকাবাসী বটিয়াঘাটায় কালবৈশাখীর তান্ডবে খোলা আকাশের নিচে অসহায় পরিবার পাশে দাঁড়ালেন ইউএনও থান্দার কামরুজ্জামান রাজশাহীতে অস্ত্র, গুলি ও এলকোহোল উদ্ধার বদলগাছীতে বিষাক্ত সাপের দংশনে ৭ বছরের শিশু শিক্ষার্থীর মৃত্যু জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু

জামালগঞ্জে বিপ্লবী উসমান হাদি স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল

Muntu Rahman / ২৩৫ Time View
Update : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

মো. শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি::

“আমি চির-বিদ্রোহী বীর,
আমি বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি একা চির-উন্নত শির!”—
এই অমর চরণে বিপ্লবী চেতনার উচ্চারণের মধ্য দিয়ে সুনামগঞ্জের জামালগঞ্জে বিপ্লবী উসমান হাদির স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) বিকাল ৩টায় জামালগঞ্জ হ্যালিপ্যাড মাঠের মুক্ত মঞ্চে ‘জামালগঞ্জ জুলাই জনতা’র আয়োজনে এবং GO PLANE ট্রাভেল এজেন্সির সহযোগিতায় এ শোকসভা অনুষ্ঠিত হয়।
শোকসভায় সভাপতিত্ব করেন হাসান আল মাছুম এবং সঞ্চালনা করেন ছাদিকুর রহমান স্বাধীন খাঁন।
সভায় বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের এজিএস ফোজায়েল আহমেদ, হাসান আল মাছুম, আরিফুল ইসলাম সরকার ও ছাদিকুর রহমান স্বাধীন খাঁন। বক্তারা বিপ্লবী উসমান হাদির সংগ্রামী জীবন, আদর্শ, ত্যাগ ও বিপ্লবী চেতনার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে তাঁর আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আবু তাইয়্যিব, মামুন, সৈয়দ দ্বীন ইসলাম স্বপন, মানিক, ইকবাল হুসেন, রায়হান আহমেদ, সাব্বির রহমান আরিফসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
শোকসভা শেষে বিপ্লবী উসমান হাদির রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

২৩.১২.২০২৫


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD