• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
বর্ণাঢ্য আয়োজনে মধ্য দিয়ে বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত শতবর্ষী লাইব্রেরীটিতে সংরক্ষণের অভাবে নষ্ট হচ্ছে হাজার হাজার মূল্যবান বই দৌলতপুরে শরীফ উদ্দিন জুয়েলের মা’এর ১৫ তম মৃত্যু বার্ষিকী পালিত সীতাকুণ্ডে গণপিটুনিতে মাদক ব্যবসায়ী ইরান নিহত।।বাড়িতে উত্তেজিত জনতার অগ্নি সংযোগ কটিয়াদীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে ব্যপক প্রস্তুতি: অনুষ্ঠানস্থল পরিদর্শন করলেন দুই প্রতিমন্ত্রী তাহিরপুরে নদী পথে বিআইডব্লিউটি ও টুল টেক্সের নামে অতিরিক্ত চাদাঁবাজি বন্ধের নির্দিষ্টকালের নৌ ধর্মঘটের ডাক র‍্যাবের অভিযানে রাজশাহীর কাটাখালী এলাকা হতে ২০ কেজি গাঁজা’সহ ২ মাদক কারবারিকে গ্রেফতার  বদলগাছীতে খাড়িতে গোসলে নেমে দম্পত্তির মৃত্যু নওগাঁয় জাতীয়তাবাদী নাগরিক সমাজের উদ্যোগে গাছের চারা বিতরণ , মাছের পোনা অবমুক্ত ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা কর্মসূচি “সোনারগাঁও, নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ১২ মামলার আসামি গিটু হৃদয়ে ভগ্নীপ্রতি রাসেলকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করেছে র‌্যাব-১১

খালেদা জিয়ার ইন্তেকালে শোক প্রকাশ বরিশাল–৪ আসনের হাতপাখা প্রার্থী মুফতী সৈয়দ এসহাক মোহাম্মদ আবুল খায়েরের

Muntu Rahman / ৪৪৯ Time View
Update : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫

সানাউল্লাহ আস সুদাইস, হিজলা উপজেলা প্রতিনিধি

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বরিশাল–৪ আসনের হাতপাখা প্রতীকের এমপি প্রার্থী মুফতী সৈয়দ এসহাক মোহাম্মদ আবুল খায়ের।
এক শোকবার্তায় তিনি বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের নাম। দীর্ঘদিন ধরে তিনি দেশের রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেছেন এবং রাষ্ট্র পরিচালনায় তার অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তার ইন্তেকালে দেশ একজন প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্বকে হারালো, যা জাতির জন্য একটি বড় ক্ষতি।

মুফতী সৈয়দ এসহাক মোহাম্মদ আবুল খায়ের মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে আল্লাহ তায়ালার দরবারে দোয়া করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, স্বজন ও দলীয় নেতাকর্মীদের প্রতি আন্তরিক সমবেদনা জানান। তিনি মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন, যেন তিনি মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তার পরিবারকে এই শোক সইবার শক্তি দান করেন।

শোকবার্তায় তিনি আরও বলেন, এমন দুঃসময়ে সকলকে ধৈর্য ধারণ করে পরস্পরের প্রতি সহমর্মিতা প্রদর্শনের আহ্বান জানানো জরুরি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD