• বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম:
তাহিরপুরে ডিবি পুলিশের অভিযানে ১৩ লাখ টাকার ভারতীয় ফুচকা আটক; চো-রাকারবারি শাকিল, আল আমিনসহ ৫ জনের নামে মা-মলা ‎ ভিত্তিহীন অভিযোগে অতিষ্ট চা বিক্রেতা ঢাকুরিয়া জয়পুরের অলিয়ার ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ চাঁচড়া ইউপির রূপদিয়া দাখিল মাদ্রাসা সুপারের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরলেন ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাঃ কামরুল ইসলাম মনা ও সাংবাদিক শাহ জামাল অনলাইন আম বিক্রিতে বদলগাছীর তরুণ উদ্যোক্তা মোস্তাকিমের বাজিমাত বীরগঞ্জে পিকআপের ধাক্কায় মা-ছেলের মৃত্যু, আহত স্বামী কাদা-জলে নাকাল ২ লাখ মানুষ: কটিয়াদীর জালালপুর সড়ক যেন এক মরণফাঁদ! কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি’র অভিযানে  মাদক ও চোরাচালানী মালামাল উদ্ধার  স্থানীয় সরকার নির্বাচনে বিএনপিকে শক্তিশালী করতে মাঠে নেমেছে শহীদ সরকার মঙ্গল

একুশের প্রথম প্রহরে বাঁশখালীতে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ

Muntu Rahman / ২৫৪ Time View
Update : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬

রিপোর্টার : মোনতাহেরুল হক আমিন, বাঁশখালী প্রতিনিধি।

মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে বাঁশখালী উপজেলা-তে যথাযোগ্য মর্যাদায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। ২১ ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিটে বাঁশখালী উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার-এ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়।

প্রথমে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর পর্যায়ক্রমে বাঁশখালী থানা, বাঁশখালী পৌরসভা, আনসার ভিডিপি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান শ্রদ্ধা নিবেদন করে।

এছাড়াও বাঁশখালী আলাউল ডিগ্রী কলেজ, বাঁশখালী প্রাথমিক শিক্ষা অফিস, পল্লী বিদ্যুৎ ও সাংবাদিক উন্নয়ন পরিষদ বাঁশখালী শাখার নেতৃবৃন্দ শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের স্মরণ করেন। এ সময় উপস্থিত সবাই এক মিনিট নীরবতা পালন করেন এবং ভাষা আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগের মাধ্যমেই বাঙালি জাতি পেয়েছে মাতৃভাষায় কথা বলার অধিকার। তাঁদের এই ত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে। নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস জানাতে এবং মাতৃভাষার মর্যাদা রক্ষায় সবাইকে সচেতন থাকার আহ্বান জানান বক্তারা।

গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় একুশের প্রথম প্রহরে বাঁশখালীতে এভাবেই পালিত হলো মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD