• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে শরীফ উদ্দিন জুয়েলের মা’এর ১৫ তম মৃত্যু বার্ষিকী পালিত সীতাকুণ্ডে গণপিটুনিতে মাদক ব্যবসায়ী ইরান নিহত।।বাড়িতে উত্তেজিত জনতার অগ্নি সংযোগ কটিয়াদীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে ব্যপক প্রস্তুতি: অনুষ্ঠানস্থল পরিদর্শন করলেন দুই প্রতিমন্ত্রী তাহিরপুরে নদী পথে বিআইডব্লিউটি ও টুল টেক্সের নামে অতিরিক্ত চাদাঁবাজি বন্ধের নির্দিষ্টকালের নৌ ধর্মঘটের ডাক র‍্যাবের অভিযানে রাজশাহীর কাটাখালী এলাকা হতে ২০ কেজি গাঁজা’সহ ২ মাদক কারবারিকে গ্রেফতার  বদলগাছীতে খাড়িতে গোসলে নেমে দম্পত্তির মৃত্যু নওগাঁয় জাতীয়তাবাদী নাগরিক সমাজের উদ্যোগে গাছের চারা বিতরণ , মাছের পোনা অবমুক্ত ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা কর্মসূচি “সোনারগাঁও, নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ১২ মামলার আসামি গিটু হৃদয়ে ভগ্নীপ্রতি রাসেলকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করেছে র‌্যাব-১১ যাদুকাটায় প্রশাসনের অভিযানে বালু খেকোদের হামলা, ড্রেজার মেশিন আটক “নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায় বিলাসবহুল গাড়ি হতে ১৪০ কেজি গাঁজাসহ গাড়ী জব্দ করেছে নারায়ণগঞ্জ র‍্যাব-১১

সুনামগঞ্জ-৪ পরিবেশ রক্ষায় প্রার্থীদের প্রতি নির্বাচনী অনুসন্ধান কমিটির আহবান

Muntu Rahman / ৩০১ Time View
Update : বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জ-৪ আসনের প্রার্থীদের পোস্টার, ফেস্টুন, ব্যানার, তোরণ, নির্বাচনী ক্যাম্প অপসারণের আহবান জানিয়েছেন নির্বাচনী অনুসন্ধান কমিটি। সুনামগঞ্জের যুগ্ম জেলা ও দায়রা জজ এবং নির্বাচনী অনুসন্ধান কমিটির সভাপতি কাঁকন দে এই আহবান জানান।
তিনি বলেন, গত ৭ জানুয়ারি শান্তিপূর্ণভাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং ফলাফলও ঘোষিত হয়েছে। কিন্তু নির্বাচনী এলাকায় এখনো বিভিন্ন প্রার্থীর লাগানো পোস্টার, ফেস্টুন, ব্যানার, তোরণ, নির্বাচনী ক্যাম্প ইত্যাদি অপসারণ করা হয়নি। এই অবস্থায় নির্বাচনী এলাকা সুনামগঞ্জ সদর উপজেলা ও বিশ্বম্ভরপুর উপজেলার নান্দনিক সৌন্দর্য তথা প্রাকৃতিক রূপবৈচিত্র্য পুনরায় পূর্বের অবস্থায় ফিরিয়ে নিতে এবং পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় প্রার্থীদের ভূমিকা অতীব গুরুত্বপূর্ণ। পরিবেশ রক্ষায় নিবেদিত প্রাণ হিসেবে নিজ এলাকার জনগণের কল্যাণে স্ব-স্ব প্রার্থীর পক্ষে লাগানো পোস্টার, ফেস্টুন, ব্যানার, তোরণ, নির্বাচনী ক্যাম্প ইত্যাদি নিজ দায়িত্বে অবিলম্বে অপসারণ করা জরুরী। এজন্য প্রার্থীদের লাগানো পোস্টার, ফেস্টুন, ব্যানার, তোরণ, নির্বাচনী ক্যাম্প ইত্যাদি দ্রুত সময়ে অপসারণ করে নির্বাচনী এলাকা তথা সুনামগঞ্জের নৈসর্গিক প্রাকৃতিক পরিবেশ রক্ষায় দৃঢ় ভূমিকা রাখার জন্য নির্বাচনী অনুসন্ধান কমিটির পক্ষ থেকে প্রার্থীদের আহবান করা হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD