র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব সৃষ্টিকাল থেকে চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনী, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারসহ- ডাকাত, মাদক চোরাচালানকারী, অপহরণকারী, প্রতারক ও হত্যাকান্ডের অপরাধে জড়িত অপরাধীদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও সাম্প্রতিককালে চাঞ্চল্য সৃষ্টিকারী কয়েকজন শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে র্যাব জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
মাদকদ্রব্য নির্মূলে ও মাদকের ভয়াল থাবা থেকে যুব সম্প্রদায়কে রক্ষা করতে র্যাব-১১ বদ্ধপরিকর এবং এ লক্ষ্যে র্যাব-১১ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। মাদক নির্মূলের লক্ষ্যে র্যাব-১১ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে এবং বিভিন্ন সময়ে র্যাব-১১ বিপুল পরিমান মাদক উদ্ধারসহ মাদক ব্যবসার সাথে জড়িতদেরকে গ্রেফতার পূর্বক আইনের আওতায় নিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় র্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ এর একটি চৌকস আভিযানিক দল গত শনিবার ( ২৫ জুলাই ২০২৬) তারিখ বিকাল ০৪.০০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী মাদকের একটি বড় চালান বিলাসবহুল একটি জীপ গাড়ীতে নিয়ে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন মদনপুরের রাফি ফিলিং স্টেশনের সামনে ঢাকা টু চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী রাস্তার উপর অবস্থান করছে। আভিযানিক দল উক্ত স্থানে পৌঁছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে একটি হার্ড জীপ (টয়োটা ক্লুগার) গাড়ী থেকে নেমে ০১ জন ব্যক্তি দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে জীপ গাড়িটি তল্লাশি করে ১৪০ কেজি গাঁজাসহ গাড়ীটি জব্দ করা হয়।
জব্দকৃত আলামত পরবর্তী আইনি ব্যবস্থার জন্য নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। জব্দ কৃত গাড়ীটির নম্বর ঢাকা মেট্রো ঘ ১৩-০০৭৮।আসামিদের ধরতে অভিযান চলমান রয়েছে বলে জানা যায়।
Devoloped By WOOHOSTBD