গত বৃহস্পতিবার ( ০২/০৭/২০২৬) খ্রিঃ ভোর আনুমানিক ০৪.৪৫ ঘটিকার সময় নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন হরিপুর ২৭নং ওয়ার্ডস্থ ১১০ কে.বি বিদ্যুৎ কেন্দ্রের ভিতরে নদীর ঘাট সংলগ্ন সাধারণ আনসার সদস্যদ্বয় ডিউটি পোস্ট অবস্থানকালীন সময় হঠাৎ ইঞ্জিন চালিত নৌকা যোগে ৫/৬ জন ডাকাত ডিউটি পোস্টে এসে ডিউটিরত আনসার সদস্য সৈকত মিয়া এবং মোঃ মনিরুজ্জমান মুন্সীকে ঘিরে ফেলে রামদা ও দেশীয় অস্ত্র দিয়ে ভয়ভীতি দেখিয়ে আনসার সদস্যদের নিকট হতে ০২টি শটগান ডাকাতি করে নিয়ে যায়।
উক্ত ঘটনায় প্লাটুন কমান্ডার/১১৫১০ মোঃ মনির মিয়া একটি ডাকাতি মামলা বন্দর থানায় রুজু করলে নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনা মোতাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) তারেক আল মেহেদী মহোদয়-এর সার্বিক তত্ত্বাবধানে, অতিরিক্ত পুলিশ সুপার জেলা গোয়েন্দা শাখা, নারায়ণগঞ্জ মোঃ হাসিনুজ্জামান -এর তদারকি ও জেলা গোয়েন্দা শাখা, নারায়ণগঞ্জ এর খ-জোন ইনচার্জ সাজ্জাদ করিম খান এর নেতৃত্বে এসআই (নিঃ) শরীফুল হাসান ও এসআই (নিঃ) এস এম আব্দুল আজিজ সঙ্গীয় ফোর্স সহ নারায়ণগঞ্জ জেলা সহ মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে। অভিযান চালিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রূপগঞ্জ থানাধীন চনপাড়া ৯নং ওয়ার্ড জনৈক জলিলের জমির পাশে ধইনচান ঝোপের ভিতর হতে পরিত্যক্ত অবস্থায় গত শুক্রবার ( ২৪/০৭/২০২৬) খ্রিঃ রাত আনুমানিক ০৯.২০ ঘটিকায় লুন্ঠিত অপর ০১টি শটগান উদ্ধার করে।
উল্লেখ্য যে, গত ১৩/০৭/২০২৬ খ্রিঃ ০১ টি শটগান ও ০১ জন আসামিকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। উক্ত মামলায় লুন্ঠিত ০২ টি শটগান উদ্ধার করা হলো।
Devoloped By WOOHOSTBD