• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
সীতাকুন্ডে অধম্য ইচ্ছা শক্তি থামাতে পারেনি রাব্বি কে পা দিয়ে লিখে এইচএসসি তে জিপিএ-৫ মুন্সীগঞ্জের মুক্তারপুরে ডিবির অভিযানে ১৪ কেজি গাঁজা ও ১টি পিকআপসহ ২ মাদক কারবারি গ্রেফতার” বটিয়াঘাটায় কালীমন্দির নির্মাণে চেয়ারম্যান আসলাম হালদারের ঢেউটিন ও নগদ অর্থ অনুদান চেয়ারম্যান প্রার্থী মাওলানা মুহাম্মদ ওসমান গনিকে সম্মাননা স্মারক প্রদান বাঁশখালী আ’লা হযরত স্মৃতি সংসদের প্রতি প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশনের কৃতজ্ঞতা প্রকাশ মান্দায় নুরুল্যাবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের একতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন চৌগাছা পলুয়ায় আদালতের নির্দেশ অমান্য করে জমি জবর দখল ও বাড়ি নির্মাণ কালিয়াকৈরে শ্রমিক-পুলিশ, বিজিবি ও বিএনপির সংঘর্ষ, আহত ২০ এক বিজিবি সদস্য ও তিন সাংবাদিক আহত, গ্রেপ্তার ১১, মোতায়েন ১০ প্লাটুন বিজিবি সীতাকুণ্ডে জাতীয় রক্তদান ও মরণোত্তর চক্ষু দান দিবস উপলক্ষে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত তাহিরপুর শাহ আরেফিন মাজার নিয়ে দুই পক্ষ মুখোমুখি প্রশাসন নীরব। দাউদকান্দিতে অ্যাম্বুলেন্সে রোগী পরিবহনের আড়ালে মাদক পাচারকালে দুইজন আটক: ৬৭২ বোতল স্কাফ সিরাপ জব্দ

কটিয়াদীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে ব্যপক প্রস্তুতি: অনুষ্ঠানস্থল পরিদর্শন করলেন দুই প্রতিমন্ত্রী

Montu Rahman / ১০৩ Time View
Update : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

এ.এস.এম হামিদ হাসান

​কিশোরগঞ্জ প্রতিনিধি:

জাতীয় মৎস্য দিবস উদযাপন উপলক্ষে আগামী ১৬ আগস্ট কিশোরগঞ্জের কটিয়াদী সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারপ্রধানের এই সফরকে ঘিরে কিশোরগঞ্জ জেলা প্রশাসন এবং স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক উদ্দীপনা তৈরি হয়েছে। সফরকে সফল ও উৎসবমুখর করতে ইতোমধ্যে সরকারি ও সাংগঠনিক পর্যায়ে জোরদার প্রস্তুতি শুরু হয়েছে।

​রবিবার (২৬ জুলাই) বিকেলে সম্ভাব্য অনুষ্ঠানস্থল ও সামগ্রিক প্রস্তুতি সরেজমিনে পরিদর্শন করেছেন সরকারের দুই প্রতিমন্ত্রী।

​পরিদর্শনকালে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরিফুল আলম কটিয়াদীর আচমিতা কার্প হ্যাচারি কমপ্লেক্স ও এর সংলগ্ন বেতালের ডোবা (জলাশয়) ঘুরে দেখেন। এরপর তারা প্রধানমন্ত্রীর সম্ভাব্য জনসভার স্থান হিসেবে কটিয়াদী কলেজ মাঠ, কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ এবং আচমিতা খেলার মাঠ পরিদর্শন করেন এবং নিরাপত্তাসহ সার্বিক সুবিধার কথা বিবেচনা করে কর্মকর্তাদের সঙ্গে প্রয়োজনীয় দিকনির্দেশনামূলক আলোচনা করেন।

​পরিদর্শন বহরে আরও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দীন, কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন এবং জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান।

​এছাড়াও প্রশাসনিক ও রাজনৈতিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আফরোজ মারলিজ, জেলা বিএনপির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর মোল্লা, রুহুল আমিন আকিল, মো. আশফাক আহমেদ জুন এবং কটিয়াদী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চনসহ জেলা ও উপজেলা বিএনপি এবং তার অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাতীয় মৎস্য দিবস উপলক্ষে ১৬ আগস্ট কটিয়াদীতে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিশেষ মাছের পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা এবং স্থানীয় জনসাধারণের উদ্দেশ্যে বক্তব্য প্রদানসহ একাধিক রাষ্ট্রীয় কর্মসূচির পরিকল্পনা করা হয়েছে।

প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে এবং সকল কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে স্থানীয় প্রশাসন আইনশৃঙ্খলা ব্যবস্থা জোরদার করছে। অন্যদিকে, বিএনপির দলীয় স্তরেও সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা ও প্রচার জোরদার করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD