• বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম:
যশোরে ভোটের মাঠে চূড়ান্ত ৩৪ প্রার্থী: ২২ জানুয়ারি প্রচার শুরু সীতাকুণ্ডে পন্হিশাহ(রঃ)নুরানী কিন্ডারগার্টেন ও দাখিল মাদ্রাসার পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ বাংলা রচনা প্রতিযোগিতায় দেশ সেরা মহসিনা ইসলাম রাজশাহীতে অনুষ্ঠিত হলো রোদ পোহানো উৎসব কিশোরগঞ্জ-২ আসনে জামায়াতের পক্ষে আসন ছেড়ে মনোনয়ন প্রত্যাহার খেলাফত মজলিস প্রার্থীর মান্দায় খালের ধারে পড়ে থাকা যুবকের লাশ উদ্ধার,, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপে যবিপ্রবির ৫৬ শিক্ষার্থী যশোরে আফিয়ার নতুন ঘর তাগলীগ জামাত-এর আমীর ও রাখাইন সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে এবিএম মোশাররফ হোসেনের সৌজন্য সাক্ষাৎ।। ভেড়ামারা অটোরিক্সা মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে বিএনপি নেতা শাহজাহান আলী’র মতবিনিময়

সরিষাবাড়ীতে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ অনুষ্ঠিত

Muntu Rahman / ১৩৪ Time View
Update : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

আল আমিন হাসান

সরিষাবাড়ী জামালপুর প্রতিনিধি ,

জামালপুর সরিষাবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫ অনুষ্ঠিত হয়েছে ।
“”দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি””এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলার সরিষাবাড়ী কলেজ মাঠ প্রাঙ্গনে বুধবার সকালে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫ উদ্বোধনী ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।
অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় এবং অনুষ্ঠান চলাকালীন ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন বর্তমান সময়ের দলের প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনুস ।

উক্ত অনুষ্ঠানটির বাস্তবায়নে ছিলেন উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল সরিষাবাড়ী এবং সহযোগিতায় ছিলেন প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প ((এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ।

অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন ডাঃ সুলতান সরকার ভেটেনারি সার্জন উপজেলা প্রাণিসম্পদ অফিস এবং সভাপতিত্ব করেন ডাঃ মোঃ হাবিবুর রহমান উপজেলা প্রাণিসম্পদ অফিসার সরিষাবাড়ী ।

এতে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মোহছেন উদ্দিন উপজেলা নিবার্হী অফিসার সরিষাবাড়ী ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিজা রিছিল সহকারী কমিশনার (ভূমি) সরিষাবাড়ী , উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল, কৃষি কর্মকর্তা অনুপ সিংহ , সমবায় কর্মকর্তা মোঃ সালাউদ্দিন ,অফিসার ইনচার্জ সরিষাবাডী মোহাম্মদ রাশেদুল হাসান এর প্রতিনিধি সাব ইন্সপেক্টর বিকাশ চন্দ্র সরকার সহ দপ্তরের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ । এ সময় প্রদর্শনের জন্য একাধিক স্টল বসানো হয় ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD