• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
বটিয়াঘাটার জলমায় ওয়ার্ড বিএনপির প্রধান কার্যালয়ে অগ্নিসংযোগ’র প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নওগাঁর ধামইরহাটে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক চাঁপাইনবাবগঞ্জে ৬ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান বাঁশখালী মাদ্রাসা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ৪র্থ হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত যশোর সদর পুলিশ কর্তার মোটরসাইকেল গোপালগঞ্জ থেকে উদ্ধার, আটক ২ কুষ্টিয়া জেলা জাতীয়তাবাদী তাঁতী দলের ৯১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন কুষ্টিয়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান, ভেঙে দেওয়া হলো কিলন ও চিমনি ভেড়ামারা উপজেলা ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করার জোর দাবি এলাকাবাসীর চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান দৌলতপুরে শরিফ উদ্দিন জুয়েলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

সন্ত্রাস মাদক চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্হা নিন — এমপি কামারুল আরেফিন

Montu Rahman / ২৪৫ Time View
Update : সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪

সন্ত্রাস মাদক চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্হা নিন
— এমপি কামারুল আরেফিন

ভেড়ামারা প্রতিনিধি – আজ সকালে ভেড়ামারা উপজেলা প্রশাসন আয়োজিত নবনির্বাচিত এমপি আলহাজ্ব কামারুল আরেফিন এর সাথে ভেড়ামারা উপজেলার জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা কর্মচারী ও সুধীজনদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন নবনির্বাচিত এমপি আলহাজ্ব কামারুল আরেফিন তিনি ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম কে উদ্দেশ্য করে বলেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডুর সহায়তা নিয়ে ভেড়ামারা থেকে সন্ত্রাস মাদক চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্হা নিতে। মাদক এবং চাঁদা বাজদের সাথে কোন আপোষ নেই। তিনি জীবনে ও মাদক চাঁদাবাজদের পক্ষে সুপারিশ করবেন না এবং দলের কেউ সুপারিশ করলে তিনি দেখবেন বলে আশ্বাস প্রদান করেন। অপরদিকে শিক্ষা অফিসার দ্বয় কে সাফ জানিয়ে দেন শিক্ষা প্রতিষ্ঠান থেকে কমাশিয়াল চিন্তা ভাবনা থেকে বেড়িয়ে আসতে। তিনি সকল দপ্তরের কর্মকর্তা দেরও সাফ জানিয়ে দেন, আমি কোন অনৈতিক কর্মকান্ডের সাথে থাকবো না আপনাদেরকে ও থাকতে দিবো না। ভেড়ামারা কে তিনি শিক্ষার শহর হিসেবে দেখতে চান।
ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মোঃ জহুরুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আলম জাকারিয়া টিপু, মোকারিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ নুরুল আমিন।
অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ভেড়ামারা পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ভেড়ামারা পৌর আওয়ামী লীগের সভাপতি আবুহেনা মোস্তফা কামাল মুকুল, ভেড়ামারা পৌরসভার মেয়র আনোয়ারুল কবির টুটুল, ধরমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল হক, বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা পবন, ভেড়ামারা পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জব্বার, ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাঃ কামরুল ইসলাম মনাসহ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা, জনপ্রতিনিধিগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD