• রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির দুইটি অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ ​ কুষ্টিয়ার ভেড়ামারায় পরকীয়া ও পারিবারিক কলহের জেরে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, টাকা ছিনতাইয়ের অভিযোগ চাঁচড়ায় মামা ভাগ্নে পরিষদ নিয়ে বিপাকে মানুষ টানা বৃষ্টি ও পাহাড়ী ঢল তাহিরপুরের নদ নদী ও হাওরের পানি বাড়ছে জলাবদ্ধতায় কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়: পরীক্ষা স্থগিত, চরম দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা যাদুকাটা নদীতে অপ্রতিরোধ্য মাসুক সরদারের ড্রেজার মেশিন রূপগঞ্জ থানা পুলিশ কর্তৃক ১,১০৭ বোতল ESKUF, ১টি ট্রাক ও ১টি CNG সহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার তাহিরপুরে ডিবি পুলিশের অভিযানে ১৩ লাখ টাকার ভারতীয় ফুচকা আটক; চো-রাকারবারি শাকিল, আল আমিনসহ ৫ জনের নামে মা-মলা ‎ ভিত্তিহীন অভিযোগে অতিষ্ট চা বিক্রেতা ঢাকুরিয়া জয়পুরের অলিয়ার ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

র‍্যাব-৫, রাজশাহীর চলমান অভিযানে নিষিদ্ধ ৩১২ বোতল ফেন্সিডিল উদ্ধার’ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Muntu Rahman / ৪৭৫ Time View
Update : সোমবার, ২২ মে, ২০২৩

রুহুল আমীন খন্দকার, বিশেষ প্রতিনিধি :: র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‍্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ছিনতাইকারী, ভেজাল পণ্য’সহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় অদ্য ২২ মে ২০২৩ ইং তারিখ রাত্রী- ০২-টা ৩০ ঘটিকায় রাজশাহী জেলার চারঘাট পৌরসভাধীন ১-নং ওয়ার্ড চকমোক্তারপুর নামক এলাকায় অপারেশন পরিচালনা করা হয়। অপারেশন চলাকালীন সময়ে যথাক্রমে, (ক) ফেন্সিডিল- ৩১২ বোতল, (খ) মোবাইল ফোন- ০১টি, (গ) সীমকার্ড- ০২টি উদ্ধার করতে সক্ষম হন। অভিযানে গ্রেফতার আসামী হলো- মোঃ শাকিবুল হাসান @ আশিক (২৫), পিতা- মোঃ শাবাজ উদ্দিন @ শাহবাজ, সাং- চকমোক্তারপুর, থানা-চারঘাট, জেলা- রাজশাহী।

ঘটনার বিবরণে প্রকাশ : নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, রাজশাহী জেলার চারঘাট পৌরসভাধীন ১-নং ওয়ার্ড চকমোক্তারপুর গ্রামস্থ জনৈক মোঃ শাবাজ উদ্দিন @ শাহবাজ এর বসতবাড়ীতে ০১ জন মাদক ব্যবসায়ী আমদানী নিষিদ্ধ ফেন্সিডিল মজুদ রাখিয়া বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

উক্ত সংবাদ পাওয়া মাত্রই ঘটনাস্থল চকমোক্তারপুর গ্রামস্থ জনৈক মোঃ শাবাজ উদ্দিন @ শাহবাজ এর বসতবাড়ীর উত্তর দোয়ারী টিনের ঘরের ভিতর র‍্যাবের টিম পৌঁছা যায়। ওই সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে ০১ জন ব্যক্তি পালানোর চেষ্টা কালে ঘটনাস্থলেই তাকে র‍্যাবের টিম আটক করতে সক্ষম হন। এ ঘটনায় গ্রেফতারকৃ আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

উল্লেখ্য, উপরোক্ত ঘটনায় র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর বিরতিহীন চলমান অভিযানে চলমান অভিযানে নিষিদ্ধ ৩১২ বোতল ফেন্সিডিল উদ্ধার’ ০১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের বিষয়টি আজ রবিবার (২২-শে মে, ২০২৩ ইং) সিপিএসসি, র‍্যাব-৫, কতৃক ই-মেইল যোগে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই গণমাধ্যম কর্মীকে নিশ্চিত করা হয়েছে।

ইতোমধ্যেই র‍্যাবের পক্ষ থেকে অপরাধীদের কঠোর হুশিয়ারী দিয়ে জানানো হয় যে, দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে অবৈধ অস্ত্র-মাদকদ্রব্য উদ্ধার থেকে শুরু করে সকল প্রকার অরাজকতাকে রুখে দিতে র‍্যাব বদ্ধপরিকর। এ ছাড়াও র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের জিরো টলারেন্স ঘোষণার পাশাপাশি অপরাধীদের বিরুদ্ধে তাদের অভিযান গুলো চলমান থাকবে।

RUHUL AMIN, DHAKA-22/05/2023


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD