• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে প্রক্টর-চেয়ারম্যানসহ ২০ শিক্ষকের পদত্যাগ কালিয়াকৈরে স্ত্রীকে মেরে ফেলার অভিযোগে স্বামী আটক আওয়ামী নির্যাতনে আজো বাড়ি ছাড়া দশানী বড় চিতলার বিএনপি কর্মী রফিকুল রাজশাহীতে গুরুত্বপূর্ণ স্থানে হামলার আশঙ্কা: ডিআইজি নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও র‍্যাব -১১ যৌথ অভিযান চালিয়ে অবৈধভাবে ভোজ্য তেল মজুম করায় বাজারে সংকট শৈলকুপায় সাংবাদিক কে ডেকে এনে, হত্যা মামলায় চালান! প্রধানমন্ত্রীর ২৭ এপ্রিল যশোরে কর্মব্যাস্ত দিন উলশী খাল খনন ৫০০ শয্যা হাসপাতাল নির্মাণ উদ্বোধন ইনস্টিটিউট পরিদর্শন ও জনসভা উলশী খাল খননের উজ্জ্বল স্মৃতি কটিয়াদীতে চার ঘন্টার ব্যবধানে আওয়ামীলীগ নেতা ও মায়ের মৃত্যু রাবিতে উদ্বৃত্ত টাকা ফেরত দিলো ভিপি

রাজশাহীতে গুরুত্বপূর্ণ স্থানে হামলার আশঙ্কা: ডিআইজি

Muntu Rahman / ৪৭ Time View
Update : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

মোঃ গোলাম কিবরিয়া

রাজশাহী জেলা প্রতিনিধি

মোহাম্মদ শাহাজাহান, পিপিএম বার,পিএইচডি সতর্কবার্তায় রাজশাহীর সকল থানাকে সজাগ থাকবেন বলে জানান তিনি।

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার আশঙ্কা রয়েছে- এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সতর্কতা জারি করেছে পুলিশ সদর দপ্তর। ২৫ এপ্রিল রাজশাহীতে এ বিষয়ে সংশ্লিষ্ট সব ইউনিট ও কর্মকর্তাদের প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দেয়া হয়েছে বলে জানা যায়।

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার আশঙ্কা রয়েছে- এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সতর্কতা জারি করেছে পুলিশ সদর দপ্তর। রাজশাহীতে এ বিষয়ে সংশ্লিষ্ট সব ইউনিট ও কর্মকর্তাদের প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দেয়া হয়েছে।

সম্প্রতি পুলিশ সদর দপ্তর থেকে জারি করা স্মারকে বলা হয়েছে, নিষিদ্ধ ঘোষিত একটি উগ্রবাদী সংগঠনের সমর্থকরা দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা করতে পারে বলে তথ্য পাওয়া গেছে। এসব স্থাপনার মধ্যে জাতীয় সংসদ, পুলিশ ও সেনাবাহিনীর স্থাপনা, ধর্মীয় উপাসনালয়, বিনোদন কেন্দ্রসহ জনসমাগম হয়- এমন স্থানগুলোকে ঝুঁকিপূর্ণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে রাজশাহীর উপ মহাপরিদর্শক মোহাম্মদ শাহাজাহান, পিপিএম বার পিএইচডি মুঠোফোনে গণমাধ্যমকে জানান, আমরা কোনোরকম হুমকি দেখছি না। তবে আমাদের যে পয়েন্ট ইনস্টলেশন (কেপিআই) আছে, তার যথেষ্ট নিরাপত্তা নিশ্চিত করেছি। কোন বিশেষ দিন বা দিবসকে ঘিরে নয় বরং গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় আমরা বদ্ধপরিকর এবং সব সময় জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে যেকোনো হুমকি মোকাবিলায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে। রাজশাহীর রেঞ্জের সকল থানা গুলোকে গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার এবং সতর্ক সাথে বলা হয়েছে।তার কাছে মাদক নির্মুল বিষয়ে জানতে চাইলে। তিনি আরও বলে মাদক আমাদের যুব সমাজকে গ্রাস করছে পাশাপাশি মাদকদ্রব্য অধিদপ্তরের আরও জোরালো ভূমিকা রাখা উচিৎ। আপনারা গনমাধ্যম কর্মি তথ্য দিয়ে সহযোগীতা করেন। আমাদের কাজ করতে সুবিধা হয়।সবাই মিলে কাজ করলে মাদক থেকে দেশের যুব সমাজ কে রক্ষা করা যাবে বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD