• বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
শান্তিপূর্ণ ভোটের জন্য প্রস্তুত রাজশাহী গাইবান্ধায় জমি জমা কেন্দ্র করে কোদালের আঘাতে আহত ২জন চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র অভিযানে ০২টি বিদেশী পিস্তল, ০৪ টি ম্যাগজিন ও গুলি ৩ রাউন্ড জব্দ ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগের বিরুদ্ধে জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ চৌহালীতে হাত পাখার সর্বশেষ নির্বাচনী বিশাল জনসভা অনুষ্ঠিত। হারানো মোবাইল ফেরত দিলো আর, এম ,পি ভোটের ছুটিতে বাড়ি ফেরার ঢল ঢাকা টাঙ্গাইল মহাসড়কে উপচে পড়া ভিড় বাড়তি ভাড়া আদায় বদলগাছী উপজেলা বিএনপির আয়োজনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত স্বাধীনতাবিরোধী অপশক্তিকদের বিতাড়িত করার লক্ষ্যে ধানের শীষে ভোট দেওয়ার আহবান- আমিরুল ইসলাম খান আলিম। বিএনপি জনগণের আস্থা অর্জন করেছে ———-হারুনুর রশীদ

র‍্যাব-৫ এর পৃথক দুটি অভিযানে সিংড়া ও গুরুদাসপুরে ০১ কেজি ২৭০ গ্রাম গাঁজা উদ্ধার' ০৪ কারবারি গ্রেফতার

র‍্যাব-৫ এর পৃথক দুটি অভিযানে সিংড়া ও গুরুদাসপুরে ০১ কেজি ২৭০ গ্রাম গাঁজা উদ্ধার’ ০৪ কারবারি গ্রেফতার

Yeasir Arafat Mifta / ৫৩২ Time View
Update : বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩

র‍্যাব-৫ এর পৃথক দুটি অভিযানে সিংড়া ও গুরুদাসপুরে ০১ কেজি ২৭০ গ্রাম গাঁজা উদ্ধার’ ০৪ কারবারি গ্রেফতার

রুহুল আমীন খন্দকার, বিশেষ প্রতিনিধি :: র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী
ভূমিকা পালন করে আসছে। র‍্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ছিনতাইকারী, ধর্ষণ, ভেজাল পণ্য, অপহরন’সহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় সিপিসি-২, নাটোর ক্যাম্প, র‍্যাব-৫, রাজশাহীর একটি আভিযানিক দল গতকাল বুধবার ১১ জানুয়ারি ২০২৩ ইং তারিখ সন্ধ্যা ৫-টা ৩০ ঘটিকায় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর জেলার সিংড়া
থানাধীন বিলদহর (মৎসজীবিপাড়া) এলাকায় কোম্পানী অধিনায়ক, অতিঃ পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন ও কোম্পানী উপ-অধিনায়ক, সহকারী পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম দ্বয়ের নেতৃত্বে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন সময় যথাক্রমে, (ক) ৭৭০ গ্রাম, (খ) মোবাইল- ০২ টি, (গ) সীমকার্ড- ০২ টি, (ঘ) মাদক বিক্রয় লব্ধ নগদ- ৩৯০০/- টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়। অভিযানে গ্রেফতারকৃত আসামীরা হলো- ১/ মোঃ সোহেল রানা (৩০), পিতা- মৃত আলতাব মোল্লা,সাং- কালিনগর ২/ মোঃ তাহিদ (২০), পিতা- মোঃ জামাল হোসেন, সাং- বিলদহর মৎসজীবিপাড়া, উভয় থানা-সিংড়া, জেলা- নাটোর।

অপরদিকে, একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে, একই তারিখ রাত্রি ৭-টা ৩০ ঘটিকায় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গুরুদাসপুর থানাধীন বৃন্দাবনপুর গ্রাম হতে (ক) শুকনো গাঁজা ৫০০ গ্রাম উদ্ধার করতে সক্ষম হন।

অভিযানে গ্রেফতারকৃত আসামীরা হলো- ১/ মোঃ ওয়াসিম শেখ (৩০), পিতা- মোঃ শাজাহান শেখ, ২/ মোঃ সেলিম সরদার (২০), পিতা- মোঃ আশরাফ সরদার, উভয় সাং- বৃন্দাবনপুর (বৃন্দাবনপুর সরকারী প্রইমারী স্কুলের পাশে), থানা- গুরুদাসপুর, জেলা- নাটোর।

গ্রেফতারকৃত ব্যক্তিগণকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা জব্দকৃত আলামত গাঁজা বিভিন্ন এলাকা হতে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছে বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করে জবানবন্দি প্রদান করে। গ্রেফতারকৃত ব্যক্তিগণ পেশাদার মাদক ব্যবসায়ী, তারা দীর্ঘদিন যাবৎ আইন-শৃংখলা বাহিনীর চোখকে ফাঁকী দিয়ে মাদক ক্রয় বিক্রয় করে আসছে।

পরবর্তীতে নাটোর জেলার সিংড়া এবং গুরুদাসপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণীর ১৯(ক) /৪১ ধারায় মামলা রুজু করা হয়েছে। এঘটনায় গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে উল্লেখিত থানায় মামলার দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, আজ বৃহস্পতিবার (১১ জানুয়ারি ২০২৩ ইং) র‍্যাব-৫,সিপিসি-২, নাটোর ক্যাম্প, কতৃক ই-মেইল যোগে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই গণমাধ্যম কর্মীকে নিশ্চিত করা হয়েছে।

RUHUL AMIN, DHAKA-12 /01/2023


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD