• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ব্যবসায়ীর উপর হামলার অভিযোগ  বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পালমোনারি রিহ্যাবিলিটেশন বিষয়ে দিনব্যাপী হ্যান্ডস-অন কর্মশালা অনুষ্ঠিত কুষ্টিয়া দৌলতপুরে বিয়ের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ  দৌলতপুরে ফিলিপনগর ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত তাহিরপুরে যাদুকাটা ও পাটলাই নদীর ৬টি ঘাটে অতিরিক্ত টোল আদায় আইন শৃঙ্খলা কমির সভায় ক্ষোভ ঝাড়লেন উপজেলা বিএনপি নেতা” আশুগঞ্জে ৩৮ মামলার আসামি রাসেল ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটির উদ্যোগে সোনারগাঁয়ে হিংস্র জন্তু শিয়াল উদ্ধার ও অসুস্থ প্রাণীকে চিকিৎসা এবং উদ্ধার কার্যক্রম কালিয়াকৈরে দৃস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে আর্থিক অনুদান প্রদান বাঁশখালীর পুকুরিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত সালিসি বৈঠকে দেড় লাখ টাকায় মীমাংসা, চেয়ারম্যান ও মেম্বার খাটুনির মজুরি হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ

যশোরে ভোটের মাঠে চূড়ান্ত ৩৪ প্রার্থী: ২২ জানুয়ারি প্রচার শুরু

Montu Rahman / ৩৪৩ Time View
Update : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬

মালিকুজ্জামান কাকা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোরের ছয়টি সংসদীয় আসনের তিনজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। মঙ্গলবার (২০ জানুয়ারি) প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তারা আবেদন জমা দেন। সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম রাকিব জানান, বিধি অনুযায়ী যাচাই-বাছাই শেষে চূড়ান্ত তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়া হয়েছে।
মনোনয়নপত্র প্রত্যাহারকারী তিন প্রার্থী হলেন, যশোর-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী আবুল হাসান জহির, যশোর-৩ আসন থেকে এনসিপির খালিদ সাইফুল্লাহ ও যশোর-৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী ফারহান সাজিদ। এছাড়া যশোর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী জহুরুল ইসলাম সংবাদ সম্মেলন করে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। ফলে যশোরের ৬টি আসনে এখন চূড়ান্ত প্রতিদ্বন্দ্বী ভোটের মাঠে রয়েছেন ৩৪ প্রার্থী।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বুধবার (২১ জানুয়ারি) সকাল ৯টা থেকে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতীক হাতে পাওয়ার পর ২২ জানুয়ারি বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে প্রার্থীরা তাদের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু করতে পারবেন।
বর্তমানে যশোর-৫ (মণিরামপুর) আসনে বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী শহীদ মো. ইকবাল হোসেন নির্বাচনী লড়াইয়ে থাকায় সেখানে ত্রিমুখী লড়াইয়ের আভাস। যশোর-২ আসনের জহুরুল ইসলাম সরে দাঁড়ালেও কারিগরি কারণে তার নাম ব্যালটে থাকার সম্ভাবনা নিয়ে জটিলতা তৈরি হয়েছে।
জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান জানিয়েছেন, আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হবে। যশোরের ৬টি আসনে এবার মোট ২৪ লাখ ৭১ হাজার ৯০৮ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচন সুষ্ঠু করতে ৮২৪ কেন্দ্রে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD