নওগাঁ জেলা প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁর বদলগাছী উপজেলার ১ নম্বর বদলগাছী ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মেম্বার পদপ্রার্থী হিসেবে মো. রাজেক রেজভীর নাম ঘোষণা করা হয়েছে।
সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার পদে প্রার্থী হিসেবে মো. রাজেক রেজভীর নাম ঘোষণা করা হয়। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী বদলগাছী উপজেলা শাখার যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইয়াছিন আলী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা শাখার সহকারী সেক্রেটারি স. ম. ফজলুল হক বাচ্চু এবং ১ নম্বর বদলগাছী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির আব্দুল ওয়াহেদ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন বদলগাছী উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি শামিম রেজা।
এ সময় ৪ নম্বর ওয়ার্ডের সাধারণ জনগণসহ জামায়াতে ইসলামীর শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর মো. রাজেক রেজভী বলেন, নির্বাচনে তিনি এলাকার মানুষের সহযোগিতা ও দোয়া কামনা করেন। নির্বাচিত হলে ওয়ার্ডের সাধারণ মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
Devoloped By WOOHOSTBD