• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
হোয়াইক্যংয়ে ৩০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, সিএনজিচালক আটক চকরিয়ায় অস্ত্রসহ কথিত ডাকাত সর্দার তৌহিদ গ্রেফতার ১০ মাসে ৮ কোটি টাকার বেশি মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করল ৫৩ বিজিবি সীতাকুন্ডে এলবিয়ন ল্যাবরেটরিজ লিমিটেডের স্বত্বাধিকারী মো. নিজাম উদ্দিনের ইন্তেকাল সীতাকুণ্ডে আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ হত্যা মামলার এক আসামি গ্রেপ্তার সেন্টমার্টিনে ৫ ট্রলিং বোট ও ১৩ টন মাছ জব্দ, আটক ১০১ জেলে ডিসির কাছে প্রতিকার দাবি মাত্র এক শতক জমি মালিকানায় বিঘা জমি জবর দখল রেলগেটে টেকনাফে প্রাইভেট কার ও নৌকায় মিলল ১ লাখ ২৮ হাজার ইয়াবা ফুটবল নক্ষত্র আজিজুল হক জিল্লুর প্রস্থান মাতামুহুরী উপজেলার বদরখালীতে মাদক ব্যবসার প্রতিবাদ করায় ভুক্তভোগী পরিবারের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

সীতাকুণ্ডে ইউনিয়ন নির্বাচনে জামায়াতের মেম্বার প্রার্থী এ কে আজাদের নাম ঘোষণা

Montu Rahman / ১২৯ Time View
Update : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

সীতাকুণ্ড(চট্টগ্রাম)প্রতিনিধি।।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার ৪ নম্বর মুরাদপুর ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মেম্বার পদপ্রার্থী হিসেবে মু.আবুল কালাম আজাদের নাম ঘোষণা করা হয়েছে।
সম্প্রতি সীতাকুন্ড উপজেলার মুরাদপুর ইউনিয়নের প্রাণকেন্দ্রে অবস্হিত ঐতিহ্যবাহি বিদ্যাপীঠ শহিদ ক্যাপ্টেন শামছুল হুদা উচ্চ বিদ্যালয়ের হল রুমে আয়োজিত এক অনুষ্ঠানে ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার পদে প্রার্থী হিসেবে মু. আবুল কালাম আজাদের নাম ঘোষণা করা হয়।তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াত ইসলামীর আমির মু,আলাউদ্দিন শিকদার,চট্টগ্রাম উত্তর জেলা জামায়াত ইসলামীর সাংগঠনিক সম্পাদক মু.আনোয়ার সিদ্দিক চৌধুরী,সীতাকুণ্ড উপজেলা জামায়াত ইসলামীর বর্তমান আমির মু.আবু তাহের,সাবেক আমির মাও.তৌহিদুল হক চৌধুরী, উপজেলা জামায়াতের বর্তমান সেক্রেটারি মু.কুতুব উদ্দিন শিবলী ও উপজেলার মুরাদপুর ইউনিয়নের জামায়াতে ইসলামীর আমির শহিদুল ইসলাম প্রমূখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জামায়াতে ইসলামীর মুরাদপুর ইউনিয়ন সেক্রেটারি মু.মোর্শেদুল আলম চৌধুরী।
এ সময় মুরাদপুর ইউনিয়নের সাধারণ জনগণসহ জামায়াতে ইসলামীর অর্ধ সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর মু.আবুল কালাম আজাদ বলেন নির্বাচনে তিনি এলাকার মানুষের সহযোগিতা ও দোয়া কামনা করেন।নির্বাচিত হলে ওয়ার্ডের সাধারণ মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD