আজ ২৬ শে নভেম্বর (বুধবার) ও উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ ভেটেনারি হাসপাতাল মান্দা নওগাঁ এর আয়োজনে প্রাণিসম্পদ অফিস প্রাঙ্গনে “দেশীয় জাত,আধুনিক প্রযুক্তি,প্রাণিসম্পদের হবে উন্নতি “এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ডাঃ মো নুরুজ্জামান উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এর সভাপতিত্বে ও ভেটেনারি সার্জন ডাঃ তানভীর আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আখতার জাহান সাথী উপজেলা নির্বাহী অফিসার মান্দানওগাঁ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নাবিল নওরোজ বৈশাখ সহকারী কমিশনার (ভূমি) মান্দা নওগাঁ,উপস্থিত ছিলেন শায়লা শারমিন উপজেলা কৃষি অফিসার মান্দা নওগাঁসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন অফিসার ও উপজেলা প্রাণি সম্পদ ভেটেনারি হাসপাতালের বিভিন্ন অফিসার, কর্মচারী, সাংবাদিক ও প্রান্তিক খামারিরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে ডাঃ নুরুজ্জামান বলেন,উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেনারি হাসপাতাল সব সময় প্রান্তিক খামারিদের পাশে থাকে এবং ভবিষ্যতে থাকবে।
শেষে প্রধান অতিথি প্রদর্শনী স্টল পরিদর্শন করেন।
Devoloped By WOOHOSTBD