• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
তাহিরপুর সীমান্তে সুনামগঞ্জ বিজিবির মেডিক্যাল কেম্পেইন। ডাবের পানিতে চেতনানাশক মিশিয়ে অটোচালককে অজ্ঞান, আন্তঃজেলা প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেফতার কাজীপুরের হারুন অর রশিদ মেম্বার হয়ে জনসেবা করতে চান তাহিরপুরে ২০০ পিস ইয়াবাসহ সাবেক চেয়ারম্যানের ছেলে ও দুই সহযোগী আটক দৌলতপুরে যুবদলের পার্টি অফিসে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন তাঁতী দলের সাধারণ সম্পাদক  ভালো নেই চাঁচড়া ট্রাক্টর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ চট্টগ্রাম-পার্বত্য চট্টগ্রামে নতুন দায়িত্বে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত নওগাঁর বদলগাছীতে এনসিপির গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবীতে জনসভা। মান্দায় লিজকৃত পুকুর দখলচেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন, প্রশাসনের হস্তক্ষেপ দাবি দৌলতপুরের হোগলবাড়িয়ায় জনপ্রিয়তায় শীর্ষে সবুর মোল্লা 

মহাদেবপুরে এমপি সেলিমের নির্বচনী গণসংযোগ

Muntu Rahman / ২৪১ Time View
Update : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩

নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁ-৩(মহাদেবপুর-বদলগাছী) আসনের এমপি সড়ক ও সেতু মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও মহাদেবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ ছলিম উদ্দিন তরফদার সেলিম নির্বাচনী গণসংযোগ করেছেন। গতকাল ৩০ ডিসেম্বর শনিবার বেলা ১১টায় তিনি উপজেলা শহরের বাজার ও হাটের বিভিন্ন দোকানী ও হাটে আসা মানুষের সাথে ছালাম বিনিময় করেন ও আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তার ট্রাক মার্কা প্রতীকে ভোট দেয়ার অনুরোধ জানান। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা কয়েকশ’ নেতাকর্মী তার সঙ্গে ছিলেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বদিউজ্জামান বদি, যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল চন্দ্র ঘোষ বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত সহকারি অধ্যাপক হাফিজুল হক বকুল, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মন্ডল, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান সাঈদ হাসান তরফদার শাকিল, আওয়ামী লীগ নেতা ও সদর ইউপি সদস্য আতিকুর রহমান মনু, উপজেলা যুবলীগের আহ্বায়ক রেজাউন নবী আনসারী বাবু, যুবলীগ নেতা ও এমপির ছেলে সাকলাইন মাহমুদ রকি ও রাকিব হাসান, যুবলীগ নেতা নাহিদ হাসান, সাদ্দাম হোসেন, রতন ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আহসান হাবীব, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তনু কুমার দেব প্রমুখ।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD