• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনাম:
“সোনারগাঁও, নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ১২ মামলার আসামি গিটু হৃদয়ে ভগ্নীপ্রতি রাসেলকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করেছে র‌্যাব-১১ যাদুকাটায় প্রশাসনের অভিযানে বালু খেকোদের হামলা, ড্রেজার মেশিন আটক “নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায় বিলাসবহুল গাড়ি হতে ১৪০ কেজি গাঁজাসহ গাড়ী জব্দ করেছে নারায়ণগঞ্জ র‍্যাব-১১ জামালগঞ্জে বদলিজনিত বিদায়ে এসিল্যান্ড মিনহাজুল ইসলামকে সংবর্ধনা চাঞ্চল্যকর “১১০ কেভি বিদ্যুৎ কেন্দ্রর আনসার সদস্যদের শটগান ডাকাতি” মামলায় লুন্ঠিত আরো১ টি শটগান উদ্ধার পিআইজির প্রশিক্ষণে এমপি আবু সুফিয়ান জাতীয় সংসদে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে প্রস্তাব তোলার প্রতিশ্রুতি কালিয়াকৈরে হানিট্যাপ চক্রের ৪ সদস্য আটক নওগাঁর বদলগাছীতে বাইসাইকেল, শিক্ষাবৃত্তি ও সেলাই মেশিন বিতরণ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ কটিয়াদীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মধ্যনগরে সরিষার ক্ষেতে মৌ চাষ

Muntu Rahman / ২৬৯ Time View
Update : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩

নিজস্ব প্রতিনিধিঃ

সুনামগঞ্জের মধ্যনগরে সরিষা ক্ষেতে মধুর খামার গড়ে তুলেছেন এক মৌয়ালা।এক দিকে সরিষা চাষ,অপরদিকে বাড়তি লাভ মধু উৎপাদন।
সরেজমিন দেখা গেছে, মধ্যনগর উপজেলার বিভিন্ন ফসলি জমিতে এবছর সরিষার আবাদ করা হয়েছে। এসব জমিতে সরিষার ফুল ফুটেছে আরো সপ্তাহ তিনেক আগেই। এসব ফুলের মধু আহরণ করতে উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের চান্দালীপাড়া গ্রামে ১৩০ টি মধুর বাক্স বসিয়েছেন এক পেশাদার মৌয়ালা। মৌয়ালার বাক্স থেকে দলে দলে উড়ে যাচ্ছে পোষা মৌমাছি। ঘুরে বেড়াচ্ছে ফুলে-ফুলে,আর সংগ্রহ করছে মধু। মুখভর্তি মধু সংগ্রহ করে মৌমাছিরা ফিরে আসছে বাক্সে রাখা মৌচাকে। সেখানে সংগৃহীত মধু জমা করে আবার ফিরে যাচ্ছে সরিষা ক্ষেতে। এভাবে দিনব্যাপী মৌমাছিরা মধু সংগ্রহ করছে। মৌমাছিরা ফুলে-ফুলে ঘুরে মধু সংগ্রহ করতে গিয়ে পুরো জমির পরাগায়নেও সহায়তা করে।পরগায়নের ফলে ফসলের ৩০ থেকে ৩৫ শতাংশ ফলন বৃদ্ধি পায়।
উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের চান্দালীপাড়া গ্রামে আসা নেত্রকোনার বারহাট্টা উপজেলার পেশাদার মৌয়ালা শাহালম জানান,তিনি চান্দালীপাড়া গ্রামে সরিষা জমির পার্শ্ববর্তী খোলা জায়গায় ১৩০ টি বাক্স বসিয়েছেন।এসব বাক্স থেকে ১৯ দিনে ৯ মণ মধু সংগ্রহ করেছেন তিনি।কিছুদিন আগে বৃষ্টি হওয়া এবং কৃষকরা মৌমাছি টেকাতে জমিতে কীটনাশক ব্যবহার করায় কাঙ্ক্ষিত মধু সংগ্রহ করতে পারেননি তিনি।কৃষকদেরকে মধু আহরণের ব্যপারে সচেতন করা হলে এই এলাকা থেকে আরও অধিক পরিমাণ মধু আহরণ করা যাবে বলেও জানান তিনি।

এ ব্যাপারে উপজেলা কৃষি সম্প্রসারণ কমর্কতা মো. মীর হাসান আল বান্না বলেন, চলতি মৌসুমে এই উপজেলায় ৪৯৭ হেক্টর জমিতে সরিষার চাষ করা হয়েছে। সরিষা চাষীদের মনে মৌমাছি দিয়ে মধু সংগ্রহের ব্যপারে ভ্রান্ত ধারণা ছিল।তারা মনে করত মৌমাছি সরিষা জমির ক্ষতি করে।আমরা এ ব্যপারে সরিষা চাষিদের সচেতন করেছি।মধু আহরণের জন্য কৃষকদের বিভিন্নভাবে উদ্বুদ্ধ করার চেষ্টা করেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD