• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে প্রক্টর-চেয়ারম্যানসহ ২০ শিক্ষকের পদত্যাগ কালিয়াকৈরে স্ত্রীকে মেরে ফেলার অভিযোগে স্বামী আটক আওয়ামী নির্যাতনে আজো বাড়ি ছাড়া দশানী বড় চিতলার বিএনপি কর্মী রফিকুল রাজশাহীতে গুরুত্বপূর্ণ স্থানে হামলার আশঙ্কা: ডিআইজি নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও র‍্যাব -১১ যৌথ অভিযান চালিয়ে অবৈধভাবে ভোজ্য তেল মজুম করায় বাজারে সংকট শৈলকুপায় সাংবাদিক কে ডেকে এনে, হত্যা মামলায় চালান! প্রধানমন্ত্রীর ২৭ এপ্রিল যশোরে কর্মব্যাস্ত দিন উলশী খাল খনন ৫০০ শয্যা হাসপাতাল নির্মাণ উদ্বোধন ইনস্টিটিউট পরিদর্শন ও জনসভা উলশী খাল খননের উজ্জ্বল স্মৃতি কটিয়াদীতে চার ঘন্টার ব্যবধানে আওয়ামীলীগ নেতা ও মায়ের মৃত্যু রাবিতে উদ্বৃত্ত টাকা ফেরত দিলো ভিপি

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও র‍্যাব -১১ যৌথ অভিযান চালিয়ে অবৈধভাবে ভোজ্য তেল মজুম করায় বাজারে সংকট

Muntu Rahman / ৪৩ Time View
Update : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

নারায়ণগঞ্জ প্রতিনিধি

“র‍্যাব-১১ এবং জেলা প্রশাসন নারায়ণগঞ্জ কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করে সিদ্ধিরগঞ্জে ভোজ্য তেলের কৃত্রিম সংকটের উদ্দেশ্যে অবৈধ মজুদ এবং বৈধ কাগজপত্র না থাকার অভিযোগে একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়”

বাংলাদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র, মাদক উদ্ধার, চাঞ্চল্যকর হত্যা এবং বিভিন্ন আলোচিত অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধীদের দ্রুততম সময়ে গ্রেফতারের মাধ্যমে র‍্যাব ইতোমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।

রবিবার (২৬/০৪/২৬) ইং তারিখ দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে ভোজ্যতেল উৎপাদন ও মজুদ এবং বৈধ কাগজপত্র না থাকার অভিযোগে একটি প্রতিষ্টানকে এক লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন ও র‌্যাব-১১। সিদ্ধিরগঞ্জ থানার জালকুড়ি এলাকায় আব্দুল্লাহ ফুড প্রডাক্টস এর গোডাউনে অবৈধভাবে ভোজ্য তেল মজুদ রেখে কৃত্রিম সংকট তৈরি করায় মোবাইল কোর্ট কর্তৃক ১,০০,০০০ টাকা জরিমানা করা হয়। গোপন সূত্রে জানা যায়, জালকুড়ি এলাকায় আব্দুল্লাহ ফুড প্রডাক্টস দীর্ঘদিন ধরে অবৈধভাবে তেল মজুদ ও বিভিন্ন ব্র্যান্ডের লেভেলিং করে বাজারজাত করে আসছিল। অভিযানের সময় প্রতিষ্ঠানটিতে প্রায় ৫,০০০ লিটার ভোজ্য তেল বিভিন্ন আকারের গ্যালনে বোতলজাত করা ছিল।অবৈধভাবে ভোজ্যতেল মজুদ এবং ভেজাল পণ্য উৎপাদনের বিরুদ্ধে র‍্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে বলে জানা যায় ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD