• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
তাহিরপুর সীমান্তে সুনামগঞ্জ বিজিবির মেডিক্যাল কেম্পেইন। ডাবের পানিতে চেতনানাশক মিশিয়ে অটোচালককে অজ্ঞান, আন্তঃজেলা প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেফতার কাজীপুরের হারুন অর রশিদ মেম্বার হয়ে জনসেবা করতে চান তাহিরপুরে ২০০ পিস ইয়াবাসহ সাবেক চেয়ারম্যানের ছেলে ও দুই সহযোগী আটক দৌলতপুরে যুবদলের পার্টি অফিসে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন তাঁতী দলের সাধারণ সম্পাদক  ভালো নেই চাঁচড়া ট্রাক্টর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ চট্টগ্রাম-পার্বত্য চট্টগ্রামে নতুন দায়িত্বে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত নওগাঁর বদলগাছীতে এনসিপির গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবীতে জনসভা। মান্দায় লিজকৃত পুকুর দখলচেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন, প্রশাসনের হস্তক্ষেপ দাবি দৌলতপুরের হোগলবাড়িয়ায় জনপ্রিয়তায় শীর্ষে সবুর মোল্লা 

ফরিদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে ফরিদপুর সদর এ শীতবস্ত্র বিতরন

Muntu Rahman / ২৪১ Time View
Update : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪

ফরিদপুর জেলা প্রতিনিধি

ফরিদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে অসহায় ও শীতার্ত মানুষের সাহায্যার্থে ‌ শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।

ফরিদপুর সদরের আলিয়াবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আখতারুজ্জামানবিশ্বাসের সভাপতিত্বে ইউনিয়নের সি সি ডি সি চত্বরে ‌ আজ বিকেল চারটায় এবং গেরদা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম আইয়ুব হারিচের সভাপতিত্বে বাখুন্ডা কলেজ মাঠে বিকেল পাঁচটায়
১০০০টি করে শীতবস্ত্র বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ফরিদপুরের জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ, দপ্তর সম্পাদক আলী আশরাফ পিয়ার, ফরিদপুর জেলা শ্রমিক লীগের সভাপতি গোলাম মোহাম্মদ নাছির, কোতয়ালী থানা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লা, সাধারণ সম্পাদক শামচুল আলম চৌধুরী, আলিয়াবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক, গেরদা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান সহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা উক্ত শীতবস্ত্র বিতরণ কর্মসূচী অনুষ্ঠানে বলেন বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের সকল জনগণের ভোটে পুনরায় নির্বাচিত হয়েছেন।
এই দেশের সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে বাংলাদেশ আওয়ামীলীগ
সব সময় কাজ করছে।এরই অংশ হিসেবে তীব্র শীতে মানুষের জীবন যখন বিপর্যস্ত ঠিক তখনই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা ফরিদপুর সদর ইউনিয়নের সকল ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ করার কর্মসূচি গ্রহণ করেছি।

এছাড়া প্রতিটি ইউনিয়নে ‌ ১০০০ টি শীতবস্ত্র বিতরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD