• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
বটিয়াঘাটার জলমায় ওয়ার্ড বিএনপির প্রধান কার্যালয়ে অগ্নিসংযোগ’র প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নওগাঁর ধামইরহাটে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক চাঁপাইনবাবগঞ্জে ৬ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান বাঁশখালী মাদ্রাসা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ৪র্থ হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত যশোর সদর পুলিশ কর্তার মোটরসাইকেল গোপালগঞ্জ থেকে উদ্ধার, আটক ২ কুষ্টিয়া জেলা জাতীয়তাবাদী তাঁতী দলের ৯১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন কুষ্টিয়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান, ভেঙে দেওয়া হলো কিলন ও চিমনি ভেড়ামারা উপজেলা ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করার জোর দাবি এলাকাবাসীর চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান দৌলতপুরে শরিফ উদ্দিন জুয়েলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

পা দিয়ে লিখে জিপিএ-৫ পাওয়া রাব্বির পাশে দাঁড়ালেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা

Montu Rahman / ২৮ Time View
Update : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

সীতাকুন্ড প্রতিনিধি।।

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় পা দিয়ে লিখে এইচ এসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া মেধাবী শিক্ষার্থী রফিকুল ইসলাম রাব্বির পরিবারের পাশে দাঁড়ালেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃফখরুল ইসলাম।তিনি রাব্বির পরিবারের জন্য সরকারি খাস জমিতে গৃহনির্মাণ ও একটি মুদি দোকান প্রতিষ্ঠার পাশাপাশি উচ্চশিক্ষায় সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
২ নভেম্বর সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃফখরুল ইসলাম এর কার্যালয়ে রাব্বি কে ডেকে সংবর্ধনা দেওয়া হয়।রাব্বির হাতে ফুল,সম্মাননা স্মারক ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।এ সময় রাব্বির বাবাও উপস্থিত ছিলেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃফখরুল ইসলাম বলেন, “শারীরিক প্রতিবন্ধকতা জয় করে রাব্বি চমৎকার সাফল্য অর্জন করেছে।তার পরিবারের বর্তমান সংকটের কথা বিবেচনা করে আমরা পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।রাব্বির পরিবারের বসবাসের জন্য সরকারি খাস জমিতে গৃহনির্মাণ করে দেওয়া হবে এবং তার বাবাকে একটি মুদি দোকান করে দেওয়া হবে।এছাড়া রাব্বির উচ্চশিক্ষার পথ সুগম করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।” আরো উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোজাম্মেল হক ও সমাজসেবা কর্মকর্তা লুৎফুন নেসা বেগম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD