• বুধবার, ১৩ মে ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম:
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির সাঁড়াশি অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ কটিয়াদীতে পানির গর্তে ডুবে ৩ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু মহানন্দা সেতুর টোল প্রত্যাহারের দাবিতে ডিসি অফিস ঘেরাও জনস্বাস্থ্য রক্ষায় তামাক কোম্পাানির সাথে আপোষ নয় শতাধিক তামাকবিরোধী সংগঠনের আহবান “নারায়ণগঞ্জের সদরে র‍্যাব-১১ এর অভিযানে ফেন্সিডিল, ইয়াবা জব্দ ও নগদ টাকাসহ একজন মাদক ব্যবসায়ী আটক পদ্মা নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলন চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরসহ আটক ১, জরিমানা ঝিনাইদহ সদর মধুহাটিতে জামায়াতের কর্মী সমাবেশে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নাম ঘোষণা কালিয়াকৈরে ডাকাতির প্রস্তুতিকালে ৭ জন আটক -দেশীয় অস্ত্র উদ্ধার বটিয়াঘাটায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈ-মাসিক সভা ও পুরস্কার বিতরন এশিয়া পোস্ট-এর শুভ উদ্বোধনে এম মাসুদ রানা সুমনের অভিনন্দন ও শুভেচ্ছা

পাবনার সুজানগরে বিপুল পরিমাণ টাকা সহ উপজেলা চেয়ারম্যান প্রার্থী আটক

Muntu Rahman / ২৪১ Time View
Update : মঙ্গলবার, ৭ মে, ২০২৪

মোঃ নূরুন্নবী পাবনা জেলা প্রতিনিধি :

বিপুল পরিমাণ টাকাসহ পাবনার সুজানগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী, পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিনুজ্জামান শাহীনকে আটক করেছে পাবনা র‍‍্যাব-১২ । এসময় তার ১১ জন সহযোগীকেও আটক করা হয়। তাদের কাছ থেকে দুটি ব্যাগভর্তি ২২ লাখ ৮২ হাজার ৭শ টাকা জব্দ করা হয়।

মঙ্গলবার (৭ মে) ভোর রাত সাড়ে ৩টার দিকে র‍‍্যাব-১২ পাবনা ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কোম্পানি কমান্ডার মেজর মোঃ এহতেশামুল হক খান। এর আগে সোমবার (০৬ মে) দিবাগত রাত ১২ টার দিকে সুজানগরের চর ভবানিপুর মুজিব বাঁধের ওপর থেকে তাদের আটক করে র‍‍্যাব-১২ পাবনা ক্যাম্পের সদস্যরা।

কোম্পানি কমান্ডার মেজর মোঃ এহতেশামুল হক খান জানান, সুষ্ঠু নির্বাচনের আয়োজনের অংশ হিসেবে টহলরত অবস্থা শাহিনুজ্জামান শাহীনসহ ১১ জনকে আটক করা হয়। এসময় শাহিনের কাছ থেকে ব্যাগভর্তি প্রায় ২৩ লক্ষ টাকা জব্দ করা হয়েছে। টাকাগুলো নির্বাচনকে প্রভাবিত করার জন্য ব্যবহার করা হচ্ছিল বলে শাহিনুজ্জামান শাহীনকে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। আটকদের ব্যাপারে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাকে জানানো হয়েছে, তারা আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

উল্লেখ্য, আগামী ৮ মে পাবনার সুজানগর উপজেলা পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে আনারস প্রতীকের শাহীনুজ্জামান শাহীনের সঙ্গে একমাত্র প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাব (মোটরসাইকেল)।

পাবনা জেলা প্রতিনিধি
০৭/০৫/২৪


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD