• বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনাম:
ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি সেতুর অদূরে ৩৫ কেজি গাঁজা ও ১ টি হাইস জব্দ গ্রেফতার ১ রূপগঞ্জে মাদকবিরোধী অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন মেয়াদে ৫ জনকে কারাদণ্ড দেওয়া হয় প্রকাশ্য নিলামে বিশ্বম্ভরপুরের ৩ বাজার, বাঘবেড়েই সর্বোচ্চ দর পিটি প্যারেডে সুশৃঙ্খলার বদলে বিদ্বেষ শিক্ষা: কটিয়াদীতে সাংবাদিকদের ‘সাংঘাতিক’ বললেন প্রাথমিক শিক্ষক! দৌলতপুরে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো’র শ্রমিকদের চাকুরী স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাঃ মনা’র বিরুদ্ধে আদালতে মিথ্যা অভিযোগ! দেশব্যাপী নিন্দা ও প্রতিবাদের ঝড় মহিপুরে ৯৩ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার, দুইজন পলাতক। চৌগাছা থানা মডেল হাসপাতাল স্বাস্থ্যকর্মীর বদলীতে চিকিৎসক,কর্মকর্তা-কর্মচারী-নার্সদের নড়া চড়া শুরু নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা ও মিষ্টিমুখ স্বরূপনগরে সরকারি রাস্তা দখলমুক্তের দাবিতে মানববন্ধন, ডিসিকে স্মারকলিপি

নীল

Muntu Rahman / ২২৪ Time View
Update : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

নীল
আয়শা শিহাব

নীল পাখিটা রোজ ভোরে এসে ডাকতো…
তার নামটা ঠিক মনে নেই,
রোজ ডাকতো—
সোনার ঠোঁটে তার সূর্যের ছোঁয়া লাগতো।
নিম গাছটার ভোর হলেই
ডাকত যে—অদ্ভুত ভালো লাগতো।
আহা, কবিতার মতো নামটা তার,
মনে পড়ে না আজও।
কাঁচা সোনার রঙের ফুল ফুটতো
চাপা বনে ভোরে,
ব্যাঙ্গমা এসে ডাকতো সেখানে।
ঘুম ভাঙলেই মন
পাখিটার ছবি আঁকতো—
রাঙা আলো পাখায় মেখে
মৃদু সুরে দোলা দিত।
তরুশাখাতে পাখি ডাকতো…
পাখি ডাকতো…
পাখি ডাকত…
সেই ঝলমলে রাঙা আলোয়
তার ছায়া কাঁপতো,
নীল আলোর ভেতর
নীল সাগরের মায়া জেগে উঠতো।
নীল পাখিটা নয় পাড়া-গাঁয়ের,
নয় শহরের,
নয় মরুভূমির, আকাশের, পাহাড়ের—
নয় এদেশের, নয় বিদেশের।
তার ঠিকানাও কেউ জানে না,
তার পিছু ডাক শুনে
পাখিটাও পোষ মানে না।
তবুও ভোরবেলায় এসে ডাকতো…
ঘুম ভাঙলেই মন
পাখিটার ছবি আঁকতো।
নিম গাছটায় গান গেয়ে
কি যে পেতো সে—
সব ছেড়ে সন্ধ্যায় ফিরে যেত
সেই পাখির গান শুনতে।
খোকা-খুকুরা ভালোবাসতো
নীল সাগরের ঢেউ গুনতে,
ভাঙা স্বপ্নের জাল বুনতে বুনতে
মায়া জাগত,
নীল নিঝুম ঘুম নেমে আসতো।
পাখি ডাকতো…
পাখির ডাক…
পাখি ডাকত…


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD