• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
জাতীয় ক্রাইম সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন শেখ শাহীন ধর্মপাশায় প্রবাসী উন্নয়ন সমিতির উদ্যোগে অসহায় বৃদ্ধাকে ২০ হাজার টাকা সহায়তা রামেকে পুলিশ, নার্স হাতাহাতি বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১১ বছর পর অ্যাপেন্ডিক্স এর অপারেশন, জনমনে স্বস্তি কালিয়াকৈরে ট্রাক উদ্ধার, ৫৯০ বস্তা চাউল সহ আটক -২ মুষলধারে বৃষ্টির কারণে নিকলীতে ১ ঘণ্টা বিলম্বে এসএসসি ও দাখিল পরীক্ষা অনুষ্ঠিত কুয়াকাটায় ইয়াবাসহ ৩ মাদক কারবারি কে গ্রেফতার করেছে ডিবি পুলিশের একটি টীম । কালিয়াকৈরে স্ত্রীর করা নির্যাতন মামলায় আবু তালহা আটক তথ্যমন্ত্রীর সাথে সোমালিয়ার দারু সালাম বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মিজানের সৌজন্য সাক্ষাৎ হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) কর্তৃক সীমান্তবর্তী জনসাধারনের মাঝে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ঔষুধ বিতরণ

সাহসের কবরস্থানে দাঁড়িয়ে একটি দেশ

Muntu Rahman / ২৯৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

মোঃ খাত্তাব হোসেন

এটা কোন দেশ—
যেখানে সাহসী হলেই লাশ হতে হয়?
যেখানে প্রশ্ন করলেই
বুকের ভেতর ঢুকে যায় রাষ্ট্রের গুলি?

বাংলাদেশ,
তুমি কি এতটাই ভয় পাও সত্যকে
যে বিপ্লবীর কণ্ঠ চেপে ধরো কবর দিয়ে?

যারা মাথা উঁচু করে হাঁটতে শিখিয়েছিল,
তাদের মাথাই আগে নামিয়ে দেওয়া হয়।
যারা আগুন দেখিয়েছিল অন্ধকারে,
তাদের আগুনেই পুড়িয়ে ফেলা হয়।

এখানে সাহস মানে অপরাধ,
স্বপ্ন মানে বিদ্রোহ,
আর বিপ্লবী মানে—
ফাইলের এক লাইনের “নিহত”।

যে দেশে প্রতিবাদীদের নাম
পাথরে নয়—ভয়ের তালিকায় লেখা হয়,
সে দেশ কীভাবে ভবিষ্যৎ গড়বে?

রক্তের উপর দাঁড়িয়ে
উন্নয়নের পোস্টার টাঙানো হয়,
আর বলা হয়—
“সব ঠিক আছে।”

না, কিছুই ঠিক নেই।
যে দেশ সাহসীদের হত্যা করে,
সে দেশ ধীরে ধীরে
নিজের মেরুদণ্ড নিজেই ভেঙে ফেলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD