• সোমবার, ০১ জুন ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে শরিফ উদ্দিন জুয়েলের সৌজন্যে  জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত  দৌলতপুরে ওসি এল এসডির বিরুদ্ধে অপপ্রচার সত্য প্রকাশে আপসহীন থাকার আহ্বান বক্তাদের নিয়োগ সিন্ডিকেট ও দুর্নীতির অভিযোগ নওগাঁ জেলা জজ আদালতের সাবেক সেরেস্তাদারকে কারণ দর্শানোর নোটিশ বিশ্বম্ভরপুরে ‘ডলুরা যুব জাগরণ পরিষদ’-এর ঈদ উপহার বিতরণ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ২৯টি চোরাই মোবাইল জব্দ পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ডাক্তার মোখতার আহমদ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে বিপুল মাদকদ্রব্য জব্দ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ৪ নং বান্ধাবাড়ি ইউনিয়নবাসীকে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ হান্নান মোল্লার শুভেচ্ছা

কবিতা: এম্পিটিনেস ডিসেম্বর

Muntu Rahman / ৩৩৭ Time View
Update : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬

কবি: জান্নাতুল রহমান স্নেহা

বয়ে যাওয়া সৃতি, রেখে যাওয়া হাহাকার ,
হারানো ব্যাথা, বুকে চেপে বসা আঁধার।
রাত জাগা স্বপ্ন নিয়ে, খোদাই করা সময়ের বুকে এ এক ডিসেম্বর।

পাতা ঝরে যায়, শীতের হিমেল হাওয়ায় ,
দুঃখের সৃতির শপথ নিয়ে, নয়ন ভরা বেদনায়।
রক্তের চোখে , রক্তে রাঙ্গা জীবন রক্তিম …..
সুপ্ত নিশান্ত জলক অনিল রুদ্ররুপে পশ্চিম।

বিষাদের সুর, একাকীত্বের গান সবই ক্ষুদ্র,
চলে যাওয়া মানুষ, রেখে যাওয়া শূন্যতার সমুদ্র।
শেষ প্রান্তে দাড়িয়ে হাঁড়ানোর অন্তহীন যন্ত্রনা…
হিসেব-নিকাশের পাতায় মিলবে কি কোনো সান্ত্বনা ?

থমকে দাঁড়ানো টাইম লাইন, কালখন্ড ….
নিস্পলক,ফণিক, মায়ামোহই তার প্রচন্ড ।
প্রকৃতির বিবর্তনে, সব আয়োজন যেন বিস্ম্বর,
অস্তিত্বের নোটবুকে এটা এক ডিসেম্বর !!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD