বটিয়াঘাটা হেতালবুনিয়া গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে প্রতি পক্ষের আঘাতে আহত হন এক নারী। জানাযায়, ভুক্তভোগী লিপিকা সরকার ও নারায়ন মাঝি একে অন্যের আত্মীয়। দুই পরিবারের সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। জমি নিয়ে বিজ্ঞ আদালতে চলমান ছিল,আদালতের রায় পাওয়ার পর ভুক্তভোগীরা জমিতে গেলে হামলার শিকার হন। লিপিকা সরকার জানান,”ওদের সাথে আমাদের জমি নিয়ে বিরোধ চলে আসছে।সেই জমি নিয়ে আদালতে মামলা চলে।ধান লাগানোর সময় আমরা বাধা দিয়েছিলাম।তখন তারা বলে কোর্টের রায় পেলে ধান কেটে নিয়ো।আমরা আদালতের রায় পেয়েছি তাই জমিতে গিয়েছিলাম তখন প্রতিপক্ষের লোকজন আমার চুল ধরে ফেলে কিল ঘুষি মারে।আমার ভাগ্না মিহির মন্ডলের নামে ওরা মিথ্যা অভিযোগ করেছে, আমরা জোর করে কোন ধান কাটিনায় ।”এবিষয়ে মিহির মন্ডল জানান,আমি বটিয়াঘাটা উপজেলার সদর ইউনিয়নের বাসিন্দা এবং বিএনপির একজন কর্মী। সম্প্রতি বিভিন্ন মাধ্যমে “বটিয়াঘাটায় দরিদ্র কর্মকার পরিবারের ওপর হামলা ও ধান কেটে নেওয়ার অভিযোগ” শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা আমার দৃষ্টিগোচর হয়েছে। উক্ত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে আমি দৃঢ়ভাবে প্রতিবাদ জানাচ্ছি।আমি স্পষ্টভাবে জানাতে চাই যে,জমি সংক্রান্ত কোনো বিরোধ, ধান কেটে নেওয়া বা কারও ওপর হামলার মতো কোনো ঘটনার সাথে আমি কোনোভাবেই জড়িত নই। আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ বানোয়াট এবং আমাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে একটি মহল এটি ছড়াচ্ছে।আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে সবসময় আইন ও শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল।আমি উক্ত মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি সঠিকভাবে তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটনের আহ্বান জানাচ্ছি।
Devoloped By WOOHOSTBD