• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, নির্মাণাধীন ভবন কর্তৃপক্ষকে ৫ হাজার টাকা জরিমানা বাঁশতলায় ইয়াবা বিক্রির সময় জনতার হাতে ধরা ৩, পুলিশের হাতে সোপর্দ আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে জরুরী সভায় শহীদ সরকার মঙ্গল বটিয়াঘাটায় নদী ভাঙ্গনকবলিত এলাকা পরিদর্শন করেন এলজিডির খুলনা বিভাগীয় তত্ত্বাবধায়ক- নাজমুল হাসান চাঁপাইনবাবগঞ্জ  বালুগ্রাম  সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত  শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা তিন কি:মি: খাল ভরাট চাঁচড়া ইউপির ১০ গ্রামের ফসল ডুবির দুশ্চিন্তায় কৃষক ষড়যন্ত্রমূলক মামলায় আসামিদের জামিন পুলিশের প্রশ্নবিদ্ধ তদন্ত গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে জামালগঞ্জে কর্মশালা অনুষ্ঠিত নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে ফলোআপ পরিদর্শন

বাঁশখালী থানায় নতুন ওসি রবিউল হক, আইনশৃঙ্খলা উন্নয়নে প্রত্যাশা।

Muntu Rahman / ৯৬ Time View
Update : শুক্রবার, ১ মে, ২০২৬

রিপোর্টার: মোনতাহেরুল হক আমিন : বাঁশখালী প্রতিনিধি।

বাঁশখালী থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন নবনিযুক্ত ওসি রবিউল হক। তাঁর যোগদানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং মাদক নির্মূলে কার্যকর পদক্ষেপের প্রত্যাশা করছেন স্থানীয়রা।

রবিউল হক এর আগে বিভিন্ন গুরুত্বপূর্ণ থানায় দায়িত্ব পালন করে দক্ষতার পরিচয় দিয়েছেন। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনের সময় তিনি শরীয়তপুরের ডামুড্ডা থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের সময় তিনি চাঁদপুর থানার ওসি হিসেবে দায়িত্বে ছিলেন। দায়িত্ব পালনকালে তিনি চাঁদপুর জেলায় টানা চারবার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হন।

কর্মজীবনের শুরুতে হাটহাজারী থানার এসআই থাকাকালীন ২০১৬ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় তিনি আলোচিত একটি ঘটনায় জড়িত ছিলেন। সে সময় ছাত্রলীগের চট্টগ্রাম মহানগর সেক্রেটারি নুরুল আজম রনিকে অস্ত্রসহ ভোটকেন্দ্র থেকে গ্রেপ্তার করেন এবং মামলার বাদীও ছিলেন তিনি নিজেই।

এছাড়াও ২০২১ সালে কোম্পানীগঞ্জে ওসি (তদন্ত) হিসেবে দায়িত্ব পালনকালে তৎকালীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই মির্জা কাদেরকে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে প্রহার করার ঘটনাও আলোচনায় আসে।

দায়িত্ব গ্রহণের পর তাঁর অভিজ্ঞতা ও কঠোর অবস্থান বাঁশখালীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD