• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
বটিয়াঘাটায় জমি বিরোধকে কেন্দ্র করে হামলা ও মারপিটের অভিযোগ, নারীসহ কয়েকজন আহত অভিযোগের প্রেক্ষিতে প্রচারিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন মহিপুরের ইউপি সদস্য মিনারা বেগম।। চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন কটিয়াদী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত টানা ভারী বর্ষণে কিশোরগঞ্জের হাওরে তলিয়ে যাচ্ছে সোনালী ধান,বিপাকে কৃষক তাহিরপুর মেইকার পরিবারের উপর হামলা: গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন তাহিরপুর রক্তি নদীর পানিতে ডুবে নৌকার কাঠ মিস্ত্রি নিখোঁজের তিন ঘন্টাপর লাশ উদ্ধার জাতীয় ক্রাইম সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন শেখ শাহীন ধর্মপাশায় প্রবাসী উন্নয়ন সমিতির উদ্যোগে অসহায় বৃদ্ধাকে ২০ হাজার টাকা সহায়তা রামেকে পুলিশ, নার্স হাতাহাতি

বটিয়াঘাটায় জমি বিরোধকে কেন্দ্র করে হামলা ও মারপিটের অভিযোগ, নারীসহ কয়েকজন আহত

Muntu Rahman / ২০ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

বটিয়াঘাটা প্রতিনিধি:

খুলনার বটিয়াঘাটা উপজেলার হেতালবুনিয়া গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক পক্ষের বিরুদ্ধে মারধর, হুমকি-ধামকি এবং হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নারী ও বৃদ্ধসহ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩০ এপ্রিল ২০২৬ সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিটের দিকে হেতালবুনিয়া গ্রামের বাদী হরিদাস মন্ডলের দখলীয় ধানের জমিতে বিবাদীপক্ষের লোকজন প্রবেশ করে ধান কাটতে শুরু করে। এতে বাধা দিলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
পরবর্তীতে অভিযোগ অনুযায়ী, বিবাদীপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় এবং বাদী, তার স্ত্রী, বাবা ও পরিবারের অন্যান্য সদস্যদের মারধর করে। এ ঘটনায় একাধিক ব্যক্তি আহত হন এবং তাদেরকে প্রথমে বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে গুরুতর আহত একজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এছাড়া হামলার সময় বাড়িঘর ও জমিতে ক্ষয়ক্ষতি এবং স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগও করা হয়েছে বলে অভিযোগপত্রে উল্লেখ রয়েছে।
ঘটনার পর স্থানীয় এলাকাবাসী এগিয়ে এলে হামলাকারীরা হুমকি দিয়ে স্থান ত্যাগ করে বলে অভিযোগে বলা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD