• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা (UNO Yoshimasa)। বর্ণাঢ্য আয়োজনে মধ্য দিয়ে বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত শতবর্ষী লাইব্রেরীটিতে সংরক্ষণের অভাবে নষ্ট হচ্ছে হাজার হাজার মূল্যবান বই দৌলতপুরে শরীফ উদ্দিন জুয়েলের মা’এর ১৫ তম মৃত্যু বার্ষিকী পালিত সীতাকুণ্ডে গণপিটুনিতে মাদক ব্যবসায়ী ইরান নিহত।।বাড়িতে উত্তেজিত জনতার অগ্নি সংযোগ কটিয়াদীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে ব্যপক প্রস্তুতি: অনুষ্ঠানস্থল পরিদর্শন করলেন দুই প্রতিমন্ত্রী তাহিরপুরে নদী পথে বিআইডব্লিউটি ও টুল টেক্সের নামে অতিরিক্ত চাদাঁবাজি বন্ধের নির্দিষ্টকালের নৌ ধর্মঘটের ডাক র‍্যাবের অভিযানে রাজশাহীর কাটাখালী এলাকা হতে ২০ কেজি গাঁজা’সহ ২ মাদক কারবারিকে গ্রেফতার  বদলগাছীতে খাড়িতে গোসলে নেমে দম্পত্তির মৃত্যু নওগাঁয় জাতীয়তাবাদী নাগরিক সমাজের উদ্যোগে গাছের চারা বিতরণ , মাছের পোনা অবমুক্ত ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা কর্মসূচি

দৌলতপুরে সংঘর্ষ ৩ রাউন্ড গুলি বর্ষণ

Muntu Rahman / ২৭৮ Time View
Update : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪

আছানুল হক কুষ্টিয়া দৌলতপুর

কুষ্টিয়া দৌলতপুর উপজেলার তারাগুনিয়া বাজারস্থ মৃত লুৎফর রহমান এর ছেলে হুমায়ন কবির জনির বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হয়েছে এ সময় জনি তার লাইসেন্সকৃত বন্দুক দিয়ে তিন রাউন্ড গুলি বর্ষণ করেছে বলে দাবি করেন ব্যবসায়ীরা।

রবিবার(১১ ফেব্রুয়ারী) বিকালে এই ঘটনা ঘটেছে।

এ বিষয়ে হুমায়ুন কবির জনি বলেন, দুপুরের পরে আমি আমার বাড়িতে ঘুমাচ্ছিলাম। এ সময় হঠাৎ আশরাফুল, মালোত সহ ২০ থেকে ২৫ জন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে আমার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায় সে সময় আমি বাজারের ব্যবসায়ীদের দোকানপাট ও আমার ব্যবসা প্রতিষ্ঠান বাচাতে আমার লাইসেন্সকৃত বন্দুক দিয়ে ফাঁকা গুলি ছুড়ি। এই বাজার থেকে সরকার বছরে প্রায় ৪০ লক্ষ টাকা রাজস্ব পায় তাই এই বাজারের ব্যবসায়ীদের বাচাতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

এ বিষয়ে তাঁরাগুনিয়া বাজারের অধিকাংশ ব্যবসায়ী বলেন, আজ বিকালে আমরা প্রতিদিনের ন্যায় বাজারে দোকান খুলে বসে আছি। এমন সময় ২০ থেকে ২৫ জন ব্যক্তি এসে বাজারের বিভিন্ন দোকানপাটে হামলা চালাই। আমরা আতঙ্কিত এভাবে হামলা হলে আমরা ব্যবসা পরিচালনা করবো কি করে। এই ঘটনার তদন্ত করে বিচার চাই আমরা।

এ বিষয়ে থানার মোড় এলাকায় মৃত রেফেজ মন্ডলের ছেলে, অভিযুক্ত আশরাফুল ইসলাম বলেন, জনি গত বছর আমাদের তারাগুনিয়া কাঁচা বাজারের পাটনার নেই। সে সময় জনি আমাদের কাছে থেকে ১ লক্ষ ৫০ হাজার টাকা নেয়। টাকা নেওয়ার পরেও জনি হাটের বিষয়ে কোন কিছু আমাদের বলে নই । পরে টাকা ফের দিতে চাই । সেই টাকা দিবো দিচ্ছি বলে ১ বছর যাবত কালক্ষেপণ করছে । আজ টাকা চাইতে গেলে জনি তার লাইসেন্সকৃত বন্দুক দিয়ে গুলি চালায়। আমরা নিজেকে বাঁচাতে সামনে যা পাই তাই নিয়ে তাদের প্রতিহত করি।

এ সময় দৌলতপুর থানা অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম ঘটনা স্থান পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, গুলির ঘটনায় আমরা একটি জিডি করেছি। তবে এখন প্রর্যন্ত কেউ কোন অভিযোগ দেয় নাই। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD