• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
জামালগঞ্জে টোল আদায় নিয়ে বিরোধ: হাইকোর্টের স্থগিতাদেশের পর পুনরায় টোল আদায়ের ঘোষণা ইজারাদারদের বটিয়াঘাটার ‘ইয়ুথ ফর দি সুন্দরবন’ সরকারি নিবন্ধন লাভ টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার আইন-শৃংখলার অবনতির প্রতিবাদ ও নাগরিক নিরাপত্তার দাবিতে বাংলাদেশ কংগ্রেসের মানববন্ধন সীতাকুণ্ডে যুবাইদিয়া মহিলা মাদ্রাসায় কৃতি শিক্ষার্থী  সংবর্ধনা অনুষ্ঠিত সম্প্রীতি সহনশীলতার বার্তায় যশোরে শিক্ষার্থী কর্মশালা কালাইয়ে নজরুল বর্ষ-২০২৬ পালিত, কবির আদর্শ ও সৃষ্টিকর্ম নিয়ে প্রাণবন্ত আলোচনা জলবায়ু ন্যায়বিচারের দাবিতে টেকনাফে তরুণদের পদযাত্রা রায়পাড়ার মাছ চাষী তানভীরের পরিবারের সংবাদ সম্মেলন চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে এস্কাফ সিরাপ উদ্ধার, গ্রেপ্তার ১

দৌলতপুরে জমির ভাগ না দিয়ে অন্যের কাছে লিজ দেওয়ার অভিযোগ 

Yeasir Arafat Mifta / ১৬৪৬ Time View
Update : সোমবার, ৮ জুলাই, ২০২৪

দৌলতপুরে জমির ভাগ না দিয়ে অন্যের কাছে লিজ দেওয়ার অভিযোগ

কুষ্টিয়া দৌলতপুর

কুষ্টিয়া দৌলতপুর উপজেলার পিয়ারপুর মাদিয়া গ্রামের কামরুল ইসলাম এর সরিকানা জমির ভাগ না দিয়ে অন্যের কাছে লিজ দেওয়ার অভিযোগ উঠেছে।

এ বিষয়ে কামরুল ইসলাম বলেন, মাদিয়া ইস্কুলের পিছিয়ে আমার  পিতার  একটি রয়েছে। সেই জমির আমি ও ভাগ পাই প্রায় ১০ কাঠা পরিমানে কিন্তু আমার ভাই হামিদুল ইসলাম জমির ভাগ না দিয়ে ইট ভাটা করেছে। এমন কি সেই ভাটা তোফায়েল নামে এক ব্যক্তির কাছে লিজ দিয়েছে। লিজের টাকা চাইতে গেলে আমি সহ আমার ছেলে রাজুকে খুনজখমের হুমকি দেয়। এই বিষয়ে সঠিক বিচার চাই আমি। এ বিষয়ে দৌলতপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি।

এ বিষয়ে এলাকাবাসী, জুয়েল রানা,রফিকুল ইসলান, রাজু  আহমেদ বলেন,  আমরা চিনি এবং জানি এই জমি কামরুল ইসলাম এর, তার ভাই জোর করে অন্যের কাছে লিজ দিয়ে রেখেছে ৷

এ বিষয়ে বর্তমান ভাটা মালিক তোফায়েল হোসেন বলেন, আমি এই ইট ভাটাটি হামিদুল ইসলাম এর কাছে থেকে লিজ নিয়ে পরিচালনা করছি। আমি ও জানি এই জমির মাঝে কামরুল ইসলাম এর অংশ আছে তবে সেটা তাদের বিষয়।

এ বিষয়ে হামিদুল ইসলাম এর সাথে যোগাযোগ করলে তিনি ব্যস্ততা দেখান এবং গণমাধ্যমের সাথে কথা বলতে চান না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD