• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
কটিয়াদীতে মাদক-জুয়া-সন্ত্রাসের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত বটিয়াঘাটায় সরকারি নির্দেশ-কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে ভরাটি নদী দখলের মহোৎসব কুরআনী নূর ব্লাড ব্যাংকের ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচি সফলভাবে সম্পন্ন কালিয়াকৈরে লোডশেডিংয়ে দিশেহারা জনজীবন। ঢাকা বিভাগীয় কমিশনার নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সরকারি দপ্তর ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন সংগঠন বিরোধী কার্যকলাপের প্রতিবাদে জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নিন্দা ডিসি ইলিয়াসকে বদলী করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে সুনামগঞ্জে মিষ্টি বিতরন ও আনন্দ মিছিল সুনামগঞ্জ জেলায় নতুন ডিসি মিনহাজুর রহমান কিশোরগঞ্জে ২য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,থানায় মামলা দায়ের কিশোরগঞ্জের নতুন জেলা প্রশাসক (ডিসি) সোহানা নাসরিন

ত্রয়োদশ নির্বাচন ২৬”ইতিহাসের সেরা নির্বাচন উপহার দিতে বাংলাদেশ পুলিশ বাহিনী দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ” ডিআইজি, ঢাকা রেঞ্জ

Muntu Rahman / ২৫৯ Time View
Update : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬

মোঃ আমির হোসেন সোনারগাঁ নারায়ণগঞ্জ প্রতিনিধি

১২ জানুয়ারি, ২০২৬ খ্রিঃ (সোমবার) ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার কার্যালয়ের প্রধান অতিথি হিসেবে উপস্থিত হোন। নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার ফুলের শুভেচ্ছা দিয়ে ডিআইজিকে বরণ করে নেন। দায়িত্ব পালনে কনফারেন্স রুমে বিশেষ অপরাধ সভায় যোগদান করেন। ডিআইজি তাঁর বক্তব্যের শুরুতে মহান স্বাধীনতা যুদ্ধে সকল শহীদ বীর মুক্তিযোদ্ধা এবং জুলাই আন্দোলনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং আহতদের জন্য দ্রুত সুস্থতা কামনা করেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন /২০২৬ পুলিশকে সততা, নিরপেক্ষ ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে তিনি নির্দেশ প্রদান করেন। নির্বাচনে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে কঠোরভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে সকল অফিসার ইনচার্জদের নির্দেশ প্রদান করেন। তিনি প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস প্রতি প্রত্যাশা উল্লেখ করে বলেন, ” ইতিহাসের সেরা নির্বাচন উপহার দিতে বাংলাদেশ পুলিশ বাহিনী দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।”

অতঃপর ডিআইজি নারায়ণগঞ্জ জেলার পুলিশ লাইন্সে উপস্থিত হয়ে বিশেষ কল্যাণ সভায় অংশগ্রহণ করেন। এসময় জেলার বিভিন্ন ইউনিটের ইউনিট অফিসার ইনচার্জ গণ ও ফোর্স সামষ্টিক সমস্যা উপস্থাপন করেন। ডিআইজি সেসব সমস্যার সমাধানের জন্য সংশ্লিষ্ট অফিসারদের নির্দেশ প্রদান করেন এবং কিছু বিষয় বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক আইজিপিকে অবহিত করবেন বলে আশ্বস্ত করেন।

এ সময় নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং জেলার সকল পদমর্যাদার পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD