• শনিবার, ৩০ মে ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ওসি এল এসডির বিরুদ্ধে অপপ্রচার সত্য প্রকাশে আপসহীন থাকার আহ্বান বক্তাদের নিয়োগ সিন্ডিকেট ও দুর্নীতির অভিযোগ নওগাঁ জেলা জজ আদালতের সাবেক সেরেস্তাদারকে কারণ দর্শানোর নোটিশ বিশ্বম্ভরপুরে ‘ডলুরা যুব জাগরণ পরিষদ’-এর ঈদ উপহার বিতরণ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ২৯টি চোরাই মোবাইল জব্দ পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ডাক্তার মোখতার আহমদ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে বিপুল মাদকদ্রব্য জব্দ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ৪ নং বান্ধাবাড়ি ইউনিয়নবাসীকে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ হান্নান মোল্লার শুভেচ্ছা চন্দ্রায় শতাধিক বাস কাউন্টার বন্ধ,টিকিট না পেয়ে মহাসড়কে দিশেহারা লক্ষাধিক যাত্রী

ডেঙ্গু প্রতিরোধে নোবিপ্রবি শুভসংঘের বিশেষ সচেতনতামূলক ক্যাম্পেইন

Muntu Rahman / ৪০৪ Time View
Update : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩

ডেঙ্গু প্রতিরোধে নোবিপ্রবি শুভসংঘের বিশেষ সচেতনতামূলক ক্যাম্পেইন

কাউছার আহমেদ, নোবিপ্রবি প্রতিনিধি

ডেঙ্গু প্রতিরোধে বিশেষ সচেতনতামূলক ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ করেছে বসুন্ধরা শুভসংঘ-নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(নোবিপ্রবি) শাখা।

শুক্রবার(২৫ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশ্ববর্তী বাংলা বাজার এলাকায় এ ক্যাম্পেইনের আয়োজন করেন শাখা শুভসংঘের সদস্যরা। এ সময় স্থানীয় জনসাধারণের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণের পাশাপাশি ডেঙ্গুর ভয়াবহতা ও ডেঙ্গু প্রতিরোধের উপায় তুলে ধরেন তারা।

ডেঙ্গু নিয়ে বিশেষ সচেতনতামূলক এই কার্যক্রমে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা শুভসংঘের উপদেষ্টা ও বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক মো. রিয়াজ মোর্শেদ, শাখা শুভসংঘের সভাপতি জাহিদ হাসান, সাধারণ সম্পাদক মাহফুজুল হক, সাংগঠনিক সম্পাদক নূর মোহাম্মদ নাঈম ও মো. মাসুদ হোসেন, অর্থ সম্পাদক কাউছার আহমেদ, আপ্যায়ন বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম সিয়াম, কার্যনির্বাহী সদস্য সানজিদ মুনতাসির সানসহ অন্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD