• শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী জননেতা সফিক শাহ এর পৃষ্ঠপোষকতায় ক্লাসিক চেস ক্লাবের সংবর্ধনা সভা অনুষ্ঠিত মহিপুর থানা যুব অধিকার পরিষদ সভাপতির আকস্মিক দল ত্যাগ। কৃষকদের সেচ সংকট নিরসনে এমপি বুলবুলের সরজমিন পরিদর্শন র‍্যাব ও পুলিশের যৌথ অভিযানে চাঞ্চল্যকর আলমগীর হোসেন হত্যা মামলার প্রধান আসামীকে ৫ ঘণ্টার মধ্যে গ্রেফতার কুষ্টিয়ার দৌলতপুরে পূর্ব শত্রুতারজেরে দামুশে বিষ দিয়ে ৬০ লক্ষ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে  সোনারগাঁয়ে প্রবাসী নিকট চাঁদা দাবি পরিবারের লোকজনকে জোর পূর্ব তুলে নেওয়ার হুমকি থানায় অভিযোগ নীলফামারী জলঢাকায় মাদকাসক্ত ছেলের হাতে মা-বাবা নিগৃহীত, যুবকের ১ বছরের জেল নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় ভুয়া ব্র্যান্ডের লিফটের ব্যবহার করে ভোজ্য তেল বিক্রিয়ের অপরাধে জরিমানাcf সরদার বাড়ির ছোট ছেলে আরিফুল কামাল লাইট ৫নং ওয়ার্ড কাউন্সিলর হয়ে নাগরিক সেবা করতে চান কিশোরগঞ্জের নিকলীতে ৭৮২ পিস ইয়াবাসহ চিহ্নিত নারী মাদক কারবারি গ্রেফতার

জাতিসংঘ খাদ্য সম্মেলনে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব

Muntu Rahman / ৪১৯ Time View
Update : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩

জাতিসংঘ খাদ্য সম্মেলনে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব

হালচাল নিউজ ডেক্সঃ

গতকাল সোমবার (২৪ জুলাই) স্থানীয় সময় বিকেলে (বাংলাদেশ সময় সন্ধ্যায়) ইতালির রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সদর দফতরে জাতিসংঘের খাদ্য ব্যবস্থাপনা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান।

পাঁচ দফা প্রস্তাব তুলে ধরতে গিয়ে গিয়ে প্রধানমন্ত্রী বলেন—

প্রথমত, আধুনিক কৃষিতে বিনিয়োগের জন্য বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংক এবং বেসরকারি উদ্যোক্তাদের উৎসাহিত করতে আন্তর্জাতিক পর্যায়ে আর্থিক প্রণোদনা ও নীতি সহায়তা প্রদান করা প্রয়োজন।

দ্বিতীয়ত, জাতিসংঘ মহাসচিবের উদ্যোগে ‘ব্ল্যাক সি গ্রেইন ডিল’-কে চালু রাখার পাশাপাশি খাদ্য ও সার রফতানির বিধি-নিষেধগুলো তুলে নেওয়াসহ যেকোনো বাণিজ্য বাধা অপসারণের লক্ষ্যে সমন্বিত পদক্ষেপ নেওয়া একান্ত দরকার।

তৃতীয়ত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় বৈশ্বিক এবং আঞ্চলিক ‘ফুড ব্যাংক’ প্রতিষ্ঠার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের ফলে খাদ্য উৎপাদন ব্যবস্থার রূপান্তরের লক্ষ্যে উন্নয়নশীল দেশগুলোর সহায়তায় আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে।

চতুর্থত, কৃষিশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে চতুর্থ শিল্প বিপ্লবের সঙ্গে তাল রেখে ন্যানো-প্রযুক্তি, বায়ো-ইনফরমেটিক্স ও অত্যাধুনিক কৃষি প্রযুক্তিগুলো সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া বাঞ্ছনীয়।

পঞ্চমত, প্রতিবছর বিশ্বজুড়ে উৎপাদিত খাদ্যের প্রায় এক-তৃতীয়াংশের অপচয় রোধে তরুণ সমাজকে অন্তর্ভুক্ত করার মধ্য দিয়ে ব্যাপক সামাজিক আন্দোলন গড়ে তোলা জরুরি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD