• বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
মরদেহ দ্রুত দেশে ফেরত, দোষীদের শাস্তি ও ক্ষতিপূরণের দাবিতে নিহত প্রবাসী আলমগীরের পরিবারের আকুতি, নোয়াখালীতে প্রকাশ্যে যুবককে গুলি, হাসপাতালে ভর্তি। তাহিরপুরে নিখোঁজ দুই সন্তানের জননীর মরদেহ উদ্ধার তাহিরপুরে মাদকবিরোধী আন্দোলনে নতুন উদ্যোগ, সভাপতি সাজ্জাদ সম্পাদক কাউছার ভেড়ামারার আলোচিত জিকে রেস্ট হাউজ সংলগ্ন কোল নামে খ্যাত জলাশয়ের ইজারা বাতিলের দাবি বিশ্বম্ভরপুরে কৃষি বিভাগের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত কটিয়াদীতে বিশ্বকাপ ফুটবলের তুমুল উন্মাদনা: পতাকা ও জার্সি বিক্রির ধুম! মহানন্দা ব্যাটেলিয়ন ৫৯ বিজিবির মাদকও চোরাচালান বিরোধী অভিযানে নেশাজাতীয় সিরাপ জব্দ বিশ্বম্ভরপুরে মেয়েদের মাধ্যমিক শিক্ষায় আর্থিক সহায়তা নিয়ে পার্টনারশিপ স্কোপিং সভা অনুষ্ঠিত হয়। কটিয়াদীতে বাবার জানাজার আগে ঢোল-বাঁশি! সমালোচনার ঝড়ে শেষমেশ ক্ষমা চাইলেন ছেলে

খুলনা আর্ট একাডেমিতে হাতের লেখা প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন

Muntu Rahman / ৭২০ Time View
Update : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫

স্টাফ রিপোর্টার:

গত ৬,ই জানুয়ারি রোজ সোমবার বিকাল ৪ঘটিকায় খুলনা ইকবাল নগর স্কুলের পূর্ব পাশে ৩৬, আয়েশা কটেজ এর নিচ তলায় খুলনা আর্ট একাডেমিতে হাতের লেখা প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত করিমুন্নেছা মডেল স্কুলের হ্যান্ড রাইটিং শিক্ষক বাবু ধনঞ্জয় রায়ের আগমনে প্রথমেই খুলনা আর্ট একাডেমির পক্ষ থেকে প্রতিষ্ঠাতা পরিচালক চিত্রশিল্পী মিলন বিশ্বাস ও সহকারী পরিচালক শিলা বিশ্বাস ফুল দিয়ে বরণ করে নেন। তাৎক্ষণিক আজকের কোমলমতি শিশু শিক্ষার্থীদের দ্বারা মোমবাতি প্রজ্জ্বলন করে উদ্বোধনের শুভ সূচনা হয়। তখন উপস্থিত ছিলেন সম্মানিত অভিভাবক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সৈয়দ মার্শীদ শুভ,সরকারি ইকবাল নগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়,খুলনা এর ইংরেজি শিক্ষক সোহেল রানা এবং প্রতিষ্ঠানের সদস্য বিক্রম রায়, সৌহার্দ্য বিশ্বাস, রিমন বাছাড় সবার উপস্থিতিতে খুলনা আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক চিত্রশিল্পী মিলন বিশ্বাস হাতের লেখা কোর্স সম্পর্কে শুভেচ্ছা বক্তব্য রাখেন। খুলনা আর্ট একাডেমি একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান। ২০০৩ সাল থেকে প্রতিষ্ঠানটি পরিচালনা করে আসছেন। খুলনা আর্ট একাডেমির কার্যক্রম ছবি আঁকা, আবৃত্তি, সংগীত এবং চারুকলা ভর্তি কোচিং। চিত্রশিল্পী মিলন বিশ্বাস দীর্ঘ বছরের অভিজ্ঞতা থেকে বলেন শিক্ষার্থীর ভালো ফলাফলের জন্য সুন্দর হাতের লেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই ২০২৫ সালে সুন্দর হাতের লেখার বিষয়টি যুক্ত করলেন। বাবু ধনঞ্জয় রায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে গঠন মূলক বক্তব্য রাখেন। এবং সৈয়দ মার্শীদ শুভ শিশুদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।
আজকে যে সকল শিক্ষার্থীরা উদ্বোধনী ক্লাসে অংশগ্রহণ করেছেন শিক্ষার্থী শাহরিয়ার শাকীফ, সম্প্রীতি বিশ্বাস, কুশল বিশ্বাস,সৈয়দা মাভীশা জারীশ, অভ্রদীপ গাইন। শিক্ষার্থীদের মাঝে বাবু ধনঞ্জয় রায় বর্ণমালা লেখার বিভিন্ন কলা কৌশল হাতে কলমে শিক্ষা দেন। হ্যান্ড রাইটিং স্যারের ক্লাস পেয়ে শিশু শিক্ষার্থীরা অনেক আনন্দিত। সর্বশেষে সকল শিক্ষার্থীকে চিত্রশিল্পী মিলন বিশ্বাস কলম এবং টিফিন দিয়ে আজকের উদ্বোধনী ক্লাসের সমাপ্তি ঘোষনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD