• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
কটিয়াদীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে ব্যপক প্রস্তুতি: অনুষ্ঠানস্থল পরিদর্শন করলেন দুই প্রতিমন্ত্রী তাহিরপুরে নদী পথে বিআইডব্লিউটি ও টুল টেক্সের নামে অতিরিক্ত চাদাঁবাজি বন্ধের নির্দিষ্টকালের নৌ ধর্মঘটের ডাক র‍্যাবের অভিযানে রাজশাহীর কাটাখালী এলাকা হতে ২০ কেজি গাঁজা’সহ ২ মাদক কারবারিকে গ্রেফতার  বদলগাছীতে খাড়িতে গোসলে নেমে দম্পত্তির মৃত্যু নওগাঁয় জাতীয়তাবাদী নাগরিক সমাজের উদ্যোগে গাছের চারা বিতরণ , মাছের পোনা অবমুক্ত ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা কর্মসূচি “সোনারগাঁও, নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ১২ মামলার আসামি গিটু হৃদয়ে ভগ্নীপ্রতি রাসেলকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করেছে র‌্যাব-১১ যাদুকাটায় প্রশাসনের অভিযানে বালু খেকোদের হামলা, ড্রেজার মেশিন আটক “নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায় বিলাসবহুল গাড়ি হতে ১৪০ কেজি গাঁজাসহ গাড়ী জব্দ করেছে নারায়ণগঞ্জ র‍্যাব-১১ জামালগঞ্জে বদলিজনিত বিদায়ে এসিল্যান্ড মিনহাজুল ইসলামকে সংবর্ধনা চাঞ্চল্যকর “১১০ কেভি বিদ্যুৎ কেন্দ্রর আনসার সদস্যদের শটগান ডাকাতি” মামলায় লুন্ঠিত আরো১ টি শটগান উদ্ধার

খাগড়াছড়িতে রমজানে এতিমখানার ছাত্রদের সাথে পুলিশ সুপারের ইফতার

Muntu Rahman / ২৬১ Time View
Update : বুধবার, ১৩ মার্চ, ২০২৪

স্টাফ রিপোর্টারঃ

পবিত্র মাহে রমজানের প্রথম দিনেই এতিমখানার ছাত্রদের সাথে ইফতার করেছেন খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার)।

খাগড়াছড়ি পার্বত্য জেলার পূর্ব ইসলামপুর দারুলউলুম আলিমুল ইসলাম মাদ্রাসা ও এতিমখানায়, খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার)’র উদ্যোগে উক্ত মাদ্রাসার এতিম ছাত্রদের জন্য ইফতারের আয়োজন করা হয়েছে।

এসময় পুলিশ সুপার মুক্তা ধর বলেন, পূর্বের মতই অত্র প্রতিষ্ঠানের প্রতি যথাসাধ্য সাহায্য ও সহযোগিতা করা হবে। তিনি মাদ্রাসার সকল এতিম ছাত্রদের খোঁজ খবর নেন এবং তাদের সুবিধা অসুবিধা সম্পর্কে বিস্তারিত শুনেন। তিনি ছাত্রদের থাকার স্থান ও খাবার পরিবেশ তদারকি করেন। পবিত্র রমজান মাসে অত্র মাদ্রাসার কমিটির সদস্য ও শিক্ষকদের ছাত্রদের প্রতি বিশেষ যত্ন নেওয়ার তাগিদ দেন এবং যেকোনো প্রয়োজনে পুলিশ সুপারের সাথে যোগাযোগ করার জন্য বলেন।

পরবর্তীতে তিনি এতিম ছাত্রদের সাথে দোয়া ও মুনাজাতে অংশ গ্রহণ করেন। আর এতিম ছাত্রদের নিজ হাতে ইফতার বণ্টন করেন এবং তাদের সাথে ইফতারও করেন।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোহাম্মদ জসীম উদ্দিন পিপিএম, খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তানভীর হোসেন, মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক এবং এতিম শিক্ষার্থীবৃন্দরা উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD