• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
কটিয়াদীতে মাদক-জুয়া-সন্ত্রাসের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত বটিয়াঘাটায় সরকারি নির্দেশ-কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে ভরাটি নদী দখলের মহোৎসব কুরআনী নূর ব্লাড ব্যাংকের ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচি সফলভাবে সম্পন্ন কালিয়াকৈরে লোডশেডিংয়ে দিশেহারা জনজীবন। ঢাকা বিভাগীয় কমিশনার নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সরকারি দপ্তর ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন সংগঠন বিরোধী কার্যকলাপের প্রতিবাদে জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নিন্দা ডিসি ইলিয়াসকে বদলী করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে সুনামগঞ্জে মিষ্টি বিতরন ও আনন্দ মিছিল সুনামগঞ্জ জেলায় নতুন ডিসি মিনহাজুর রহমান কিশোরগঞ্জে ২য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,থানায় মামলা দায়ের কিশোরগঞ্জের নতুন জেলা প্রশাসক (ডিসি) সোহানা নাসরিন

ক্রিয়েটিভ শৈলকুপা গড়তে ঐক্যের আহ্বান: মতবিনিময় সভায় আইনমন্ত্রী আসাদুজ্জামান

Muntu Rahman / ২০ Time View
Update : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

আব্দুস সামাদ, শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি:

ক্রিয়েটিভ শৈলকুপা গড়ার লক্ষ্যে উপজেলা বিএনপির সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ জনগণের উপস্থিতিতে “আগামীর বাংলাদেশ বিনির্মাণ” বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রথম ক্রিয়েটিভ আইনমন্ত্রী অ্যাডভোকেট মোঃ আসাদুজ্জামান।
সভায় বক্তারা বলেন, একটি উন্নত, সৃজনশীল ও আধুনিক শৈলকুপা গড়তে রাজনৈতিক সম্প্রীতি ও সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ অপরিহার্য। এ সময় আইনমন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামান বলেন, “দেশকে এগিয়ে নিতে হলে সৃজনশীল চিন্তা ও কার্যকর পরিকল্পনার বিকল্প নেই। শৈলকুপাকে একটি মডেল উপজেলায় রূপ দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, আগামীর বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে এবং উন্নয়নের প্রতিটি ধাপে জনগণের মতামতকে গুরুত্ব দিতে হবে।
সভায় উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। তারা সকলেই একটি সৃজনশীল ও উন্নত শৈলকুপা গড়ার লক্ষ্যে একযোগে কাজ করার বিষয়ে ঐক্যমত পোষণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD