• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
হোয়াইক্যংয়ে ৩০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, সিএনজিচালক আটক চকরিয়ায় অস্ত্রসহ কথিত ডাকাত সর্দার তৌহিদ গ্রেফতার ১০ মাসে ৮ কোটি টাকার বেশি মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করল ৫৩ বিজিবি সীতাকুন্ডে এলবিয়ন ল্যাবরেটরিজ লিমিটেডের স্বত্বাধিকারী মো. নিজাম উদ্দিনের ইন্তেকাল সীতাকুণ্ডে আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ হত্যা মামলার এক আসামি গ্রেপ্তার সেন্টমার্টিনে ৫ ট্রলিং বোট ও ১৩ টন মাছ জব্দ, আটক ১০১ জেলে ডিসির কাছে প্রতিকার দাবি মাত্র এক শতক জমি মালিকানায় বিঘা জমি জবর দখল রেলগেটে টেকনাফে প্রাইভেট কার ও নৌকায় মিলল ১ লাখ ২৮ হাজার ইয়াবা ফুটবল নক্ষত্র আজিজুল হক জিল্লুর প্রস্থান মাতামুহুরী উপজেলার বদরখালীতে মাদক ব্যবসার প্রতিবাদ করায় ভুক্তভোগী পরিবারের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পাতি নেতায় অতিষ্ট জাতীয়তাবাদী কর্মী মাসুদ ও আমন

Montu Rahman / ২৮৮ Time View
Update : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

মালিকুজ্জামান কাকা

জাতীয়তাবাদী চেতনার দুই বলিষ্ঠ তৃণমূল কর্মী মাসুদ ও আমন। যশোর শহর ও শহরতলীর এই দুই সন্তান জীবনের দীর্ঘ সময় বিএনপির কর্মসূচি ও আন্দোলনে কাটিয়ে দিয়েছে। এখন নতুন আর আঞ্চলিক কতিপয় নেতার অযথা খবরদারিতে এরা অতিষ্ট। তবে সরকারের গরীবের ফ্যামিলি ও ফারমার্স কার্ড ইস্যুতে যার পর নাই খুশি।
যশোর পৌরসভার ৫নং ওয়ার্ড চাঁচড়া চেকপোস্ট এলাকার বাসিন্দা প্রেস ব্যাবসায়ী মাসুদ। আর ঠিক পার্শবর্তী ইউনিয়ন চাঁচড়া পশ্চিমপাড়া ৭নং ওয়ার্ড তথা চেকপোস্টের পার্টস ব্যাবসায়ী আমিনুর রহমান আমন। সে ১০ নং চাঁচড়া ইউপি শাখা জাতীয়তাবাদী যুবদলের সাবেক সহ সভাপতি। অর্থাৎ তিনি এখন বিএনপি কমিটির অপেক্ষায়। অতীত মূল্যায়নে বিএনপির ইউনিয়ন বা থানা শাখায় পদ পাবেন বলে তিনি আশাবাদী।
মাসুদ রানা মৃত রুহুল আমিন মিয়ার ছেলে। আমনের পিতা মৃত আজিজুর রহমান। ২০০৮ থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সকল মিছিল মিটিঙে এরা হাজির থাকতেন।
পুলিশের ভয়ে বাড়ি ছাড়া থাকতে হয়েছে বহু দিন। নিজের ব্যবসা প্রতিষ্ঠানে এই দুই জন বসতেই পারেননি। আজ নতুনদের খবদারিতে ওরা অতিষ্ট। মন তাই বেজার। সেই বেজার ভাব কাটাতেই তারা মাছ ধরে বেড়ান হুইল টোপে। আগে পুলিশের ভয়ে বাড়ি ছাড়া থাকতে থাকতেই এই মাছ ধরা অভ্যাস হয়েছে তাদের। কাছের লোকেরা একারনে তাদের মেছো বিএনপি নামে ডাকে। আবার কেউ কেউ বলে জাতীয়তাবাদী মৎস জীবি বিএনপি নেতা।।
বিএনপির দুই পরীক্ষিত কর্মী মাসুদ ও আমন বলেন, ১০নং চাঁচড়া ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ডে তারা গরীব ও সুবিধা বঞ্চিতদের ফ্যামিলি ও ফার্মার্স কার্ড নিশ্চিত করতে সাধ্যমত চেষ্টা করছেন। যদিও এটি তদন্ত ও দেখভাল করার দায়িত্ব সরকারের তবু যারা প্রকৃত দাবিদার এলাকায় তাদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করছেন এই দুই জাতীয়তাবাদী চেতনার কর্মী। একই সাথে তাদের দাবি আশে পাশে ২/১ জন পাতি নেতার অযথা খবরদারি বন্ধে যেন দল ভূমিকা রাখেন। কেননা এসব ২/১ নেতার জন্য দলের ইমেজ তৃণমূলে ক্ষুন্ন হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD