• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
যশোর বোর্ডে এইচএসসিতে নতুন জিপিএ ৫ এ ৫১৫ শিক্ষার্থীর বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক শতখালী ইউনিয়নে নির্বাচনী কমিটি গঠন। সীতাকুণ্ডে ভরসা ফাউন্ডেশনের উদ্যােগে ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস চালু কেশবপুরের সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার অভয়নগরে সার ডিলার অবহিতকরণ সভা সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে রংপুর রিজিয়নের সাফল্য ১০ মাসে ২২১ কোটি টাকার বেশি মালামাল জব্দ তাহিরপুর ৪৪ কেজি গাঁজাসহ উপজেলার গাঁজা ও নাছির উদ্দিন বিড়ি ব্যবসার সিন্ডিকেটের অন্যতম সদস্য ইসলাম উদ্দিন গ্রেপ্তার নওগাঁয় ৫ হাজার কৃষককে কৃষি প্রণোদনা সেন্টমার্টিনে হাঙর-শাপলাপাতা মাছসহ ২০ জেলে আটক, প্রধান মাঝির কারাদণ্ড টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ

Montu Rahman / ৫৫ Time View
Update : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

শাকিল হোসেন,কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধিঃ

 

গাজীপুরের কালিয়াকৈর ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চান্দরা এলাকায় মান্নান প্লাজা নামের একটি বহুতল ভবনের তৃতীয় তলায় দীর্ঘদিন যাবত আবাসিক হোটেলের আড়ালে বিভিন্ন বয়সের নারীদের রেখে দেহ ব্যবসা চালিয়ে আসছে একটি কুচক্রী মহল। বিগত দিনেও ওই হোটেলে অসামাজিক কার্যকলাপের জন্য বিভিন্ন সময় কালিয়াকৈর থানা পুলিশ অভিযান চালিয়ে নারী-পুরুষদের আটক করে গাজীপুর জেল হাজতে প্রেরণ করেছে। এরপরে কিছুদিন ওই অবৈধ ব্যবসা বন্ধ রাখা হলেও কৌশলে আবার সেই অবৈধ দেহ ব্যবসার কাজ চালিয়ে যাচ্ছে কতিপয় অসাধু ব্যক্তি তত্ত্বাবধানে তাদের টাকা দিলে সব কিছু সম্ভব। এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার দিবাগত রাতে মাদক বিরোধী ও অসামাজিক কার্যকলাপ বিরোধী যুব সমাজের একটি অংশ ওই হোটেলে এসে হোটেল কর্তৃপক্ষদের কাছে জানতে চান ওই হোটেলে নারী-পুরুষদের দিয়ে অবৈধভাবে দেহ ব্যবসা করানো হচ্ছে কিনা এ সময় হোটেল কর্তৃপক্ষ মাদকবিরোধী ও অসামাজিক কর্মকান্ড বিরোধী যুবকদের হোটেলের প্রধান ফটক বন্ধ করে দিয়ে যুবকদের আটকে রাখেন। এ সময় কালিয়াকৈর থানা পুলিশকে সংবাদ দেয়া হলে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে গিয়ে অবৈধ কর্মকাণ্ডে লিপ্ত থাকার দায়ে ৩৯ জন নারী পুরুষকে আটক করে থানায় নিয়ে আসেন। পরে আইনি প্রক্রিয়া শেষে আটক কৃত সবাইকে গাজীপুর জেল হাজতে প্রেরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD