• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
সাংবাদিক জয়নাল আবেদীনের মুক্তি দাবি ও সীতাকুণ্ড থানার ওসি সহ দুই পুলিশ কর্মকর্তার অপসারণে দাবিতে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার মানববন্ধন জাতীয় দৈনিক প্রতিদিনের কাগজের সেরা প্রতিবেদক নির্বাচিত সাংবাদিক আছানুল হক সীতাকুন্ডে ভেজাল পানির প্রতিবেদন প্রকাশের পর সাংবাদিক জয়নালকে মিথ্যা মামলা দিয়ে আটক।।প্রশ্নের মুখে সংবাদমাধ্যমের স্বাধীনতা কুড়িগ্রামে নজরুল বর্ষ উপলক্ষে তিন দিনব্যাপী প্রস্তুতিমূলক সাংস্কৃতিক কর্মশালার উদ্বোধন। নারায়ণগঞ্জ জেলায় গত ২৪ ঘন্টায় সকল থানায় ৬১ জন গ্রেফতার ঢাকা জেলা ডিবি (দক্ষিণ)-এর অভিযানে হেরোইন, ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার কালিয়াকৈরে বোয়ালীতে পূজা মন্ডপ পরিদর্শন করেন এডভোকেট আতিকুর রহমান সরকারি খাল কি ব্যক্তির ইজারায়? তাহিরপুরে টাকা আদায় নিয়ে বিতর্ক নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন হত্যা মামলার আসামি সারোয়ার এসআরবি -১১ অভিযানে গ্রেফতার মান্দায় জোতবাজার বণিক সমবায় সমিতির পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান

আব্দুর রহিম সরকারের অর্থায়নে মাওলানা ভাসানী সেতুর সংযোগ সড়কে গাছের চারা রোপণ ও বিতরণ।

Montu Rahman / ৩৮১ Time View
Update : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

মোঃ মিঠু মিয়া

গাইবান্ধা জেলা প্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তা নদীর উপর নবনির্মিত মাওলানা ভাসানী সেতুর সংযোগ সড়কের দু’ধারে ২০০-র অধিক উন্নত জাতের ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়েছে।

গত বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে এ কার্যক্রমের আয়োজন করেন সাদুল্লাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নের মায়েরদোয়া নার্সারির স্বত্বাধিকারী ও ইউনিয়ন জাসাস সভাপতি আব্দুর রহিম সরকার। তিনি নিজেই উপস্থিত থেকে স্থানীয় জনসাধারণ ও দূর-দূরান্ত থেকে আগত দর্শনার্থীদের মাঝে চারা বিতরণ করেন।

চারা রোপণের মধ্যে ছিল রেইনট্রি, নিম, কাঁঠালসহ বিভিন্ন প্রজাতির গাছ। পরিবেশ রক্ষায় জনস্বার্থে নিজস্ব অর্থায়নে এ উদ্যোগ নিয়ে আলোড়ন সৃষ্টি করেছেন বৃক্ষপ্রেমী ও মানবিক ব্যক্তিত্ব আব্দুর রহিম সরকার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তরুণ সমাজসেবক মো. মমিনুল ইসলাম মিঠু, কাওছার হাবিব আকাশ, জীবন ফিহাদ, মুকুল মিয়া, আলতাফ হোসেন ও আইনুল ইসলাম প্রমুখ।

সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আব্দুর রহিম সরকার বলেন,এই মহত কাজের বিনিময়ে আমি সবার দোয়া ও ভালোবাসা চাই। একইসাথে সামর্থবানদের মানবকল্যাণে এগিয়ে আসার আহ্বান জানাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD