• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
টেকনাফে প্রাইভেট কার ও নৌকায় মিলল ১ লাখ ২৮ হাজার ইয়াবা ফুটবল নক্ষত্র আজিজুল হক জিল্লুর প্রস্থান মাতামুহুরী উপজেলার বদরখালীতে মাদক ব্যবসার প্রতিবাদ করায় ভুক্তভোগী পরিবারের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন আজ থেকে শুরু মাসব্যাপী ঐতিহ্যবাহী রাস মেলা, ভক্ত-দর্শনার্থীদের ঢল নামার প্রত্যাশা সাতকানিয়ায় এসআরবির অভিযানে হত্যা মামলার আসামি গ্রেপ্তার যশোর বোর্ডে এইচএসসিতে নতুন জিপিএ ৫ এ ৫১৫ শিক্ষার্থীর বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক শতখালী ইউনিয়নে নির্বাচনী কমিটি গঠন। সীতাকুণ্ডে ভরসা ফাউন্ডেশনের উদ্যােগে ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস চালু কেশবপুরের সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার অভয়নগরে সার ডিলার অবহিতকরণ সভা

সুনামগঞ্জে নব নিয়োগপ্রাপ্ত ১২ জন সহকারী শিক্ষকদের বরণ অনুষ্ঠান সম্পন্ন

Montu Rahman / ৩৩৬ Time View
Update : বুধবার, ২২ মে, ২০২৪

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জ সদর উপজেলায় নব নিয়োগপ্রাপ্ত ১২ জন সহকারী শিক্ষক শিক্ষিকাদের বরণ অনুষ্ঠান উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১১টায় বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি সুনামগঞ্জ সদর উপজেলা শাখার আয়োজনে শহরের শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়নে এ বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি সুনামগঞ্জ সদর উপজেলা শাখার সভাপতি বাদল চন্দ্র তালুকদারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ দবির উদ্দিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পৌরসভার মেয়র নাদের বখত।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক ও জেলা কমিটির সভাপতি মোহাম্মদ হারুণ রশিদ,শিক্ষক বিপ্লব দাস,ফারজানা ইয়াসমিন,আবুল কালাম,সুরজ্ঞিত তালুকদার,জগৎ বন্ধু দাস,এনামূল হক,রানা আচার্য্য, সুপ্রিয় রায়,সুজিত কুমার দেব প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্য মেয়র নাদের বখত বলেছেন,শিক্ষকরা জাতির শ্রেষ্ট মানুষ গড়ার কারিগর। তিনি এই নব নিয়োগপ্রাপ্ত শিক্ষিক ও শিক্ষিকাদের অভিনন্দন জানিয়ে বলেন প্রতিটি বিদ্যালয়ের শিক্ষকরা প্রতিটি ছাত্রছাত্রীকে নিজেদের সন্তান হিসেবে ভালবেসে পাঠদান করলে বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরা একদিন জাতি গঠনে কাজ করে ভূমিকা রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD