• বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
ভেড়ামারা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের বিএনসিসি প্লাটুন পরিদর্শন ভেড়ামারায় ছাত্রীদের মাঝে সাইকেল বিতরণ প্রশিক্ষণ কর্মশালা ও গুণীজন সংবর্ধনার আমন্ত্রণপত্র প্রদান উপলক্ষে পুলিশ সুপারের সঙ্গে স্বদেশ বিচিত্রা প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ বাদাঘাটে বিক্ষোভের মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ সাংবাদিক খুনের আস্ফালন: কার ছত্রছায়ায় অভয় পাচ্ছে খুনি মিজান? ​ চট্টগ্রামের লোহাগাড়ায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে সুমাইয়া জান্নাত (১৯) নামে বাঁশখালীর এক কলেজ ছাত্রী নিহত এবং একজন আহত হয়েছে। “র‍্যাব-১১ এর মাদক বিরোধী অভিযানে নারায়ণগঞ্জের বন্দর হতে অবৈধ মাদকদ্রব্য সহ ৪২০ বোতল স্কাফ উদ্ধার কালিয়াকৈরে কাবিটা ও কাবিখার ২ কোটি ৫৬ লাখ টাকার চেক বিতরণ দৌলতপুর উপজেলা তাঁতী দলের জরুরী সভা নওগাঁর কালীগ্রাম-একডালা ইউনিয়ন ভূমি অফিসে ভূমিসেবা বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত

সীতাকুণ্ডের এসি ল্যান্ড পেলেন” শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগ ” পুরস্কার

Muntu Rahman / ৩৭৮ Time View
Update : শনিবার, ১৮ মে, ২০২৪

সীতাকুণ্ড(চট্টগ্রাম)প্রতিনিধি।।

চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার  ভূমি অফিসের সহকারী কমিশনার(ভূমি)মোঃআলা উদ্দিন ধারাবাহিক ভাবে নিয়মিত গণশুনানী অব্যাহত রাখার কারণে ভূমি সংস্কার বোর্ডের আয়োজনে ” শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগ ” পুরস্কার পেয়েছেন।
সূত্রে জানা যায়, ঢাকায় ভূমি সংস্কার বোর্ডের আয়োজনে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট ভূমি ব্যবস্হাপনা বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়।এতে তথ্য প্রযুক্তির প্রসার ও উদ্ভাবনের মাধ্যমে নাগরিক সেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে  চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আলাউদ্দিন কে”শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগ ” পুরস্কার তুলে দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) মোঃ আব্দুস সবুর মন্ডল।প্রতি বিভাগ থেকে ২ জন করে মোট ৮টি বিভাগে ১৬ জন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাদের নিজ নিজ উপজেলায় গৃহিত ” উদ্ভাবনী উদ্যোগ ” উপস্হাপন করে।এই প্রতিযোগিতা ৩ জনকে পুরস্কৃত করা হয়।এদের মধ্যে সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আলাউদ্দিনের উদ্যোগটি প্রথম হয়।
এ ব্যাপারে চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাস্মদ ফখরুজ্জামান বলেন,চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ আলাউদ্দিন প্রথম পুরস্কারটি পাওয়ায় এটা গর্বের বিষয়।এমনকি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তার আইডিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD