• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
হোয়াইক্যংয়ে ৩০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, সিএনজিচালক আটক চকরিয়ায় অস্ত্রসহ কথিত ডাকাত সর্দার তৌহিদ গ্রেফতার ১০ মাসে ৮ কোটি টাকার বেশি মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করল ৫৩ বিজিবি সীতাকুন্ডে এলবিয়ন ল্যাবরেটরিজ লিমিটেডের স্বত্বাধিকারী মো. নিজাম উদ্দিনের ইন্তেকাল সীতাকুণ্ডে আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ হত্যা মামলার এক আসামি গ্রেপ্তার সেন্টমার্টিনে ৫ ট্রলিং বোট ও ১৩ টন মাছ জব্দ, আটক ১০১ জেলে ডিসির কাছে প্রতিকার দাবি মাত্র এক শতক জমি মালিকানায় বিঘা জমি জবর দখল রেলগেটে টেকনাফে প্রাইভেট কার ও নৌকায় মিলল ১ লাখ ২৮ হাজার ইয়াবা ফুটবল নক্ষত্র আজিজুল হক জিল্লুর প্রস্থান মাতামুহুরী উপজেলার বদরখালীতে মাদক ব্যবসার প্রতিবাদ করায় ভুক্তভোগী পরিবারের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

ফিলিস্তিনের পতাকা হাতে স্বাধীনতার দাবিতে ভেড়ামারা কলেজ ছাত্রলীগের পদযাত্রা

Yeasir Arafat Mifta / ২৯০ Time View
Update : সোমবার, ৬ মে, ২০২৪

ফিলিস্তিনের পতাকা হাতে স্বাধীনতার দাবিতে ভেড়ামারা কলেজ ছাত্রলীগের পদযাত্রা

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি ও গাজায় ইসরায়েলের গণহত্যায় সহায়তা না করার দাবিতে সারা বিশ্বে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে এ বিক্ষোভের আয়োজন করা হয়। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে ইসরায়েলবিরোধী আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের গ্রেপ্তারের তীব্র নিন্দা জানান ছাত্রলীগের নেতাকর্মীরা।সোমবার (৬ মে) দুপুর ১২টায় ভেড়ামারা সরকারি কলেজ থেকে র‍্যালি বের করা হয়।ভেড়ামারা সরকারি কলেজের ছাত্রলীগের নেতৃত্বে অনুষ্ঠিত পদযাত্রায় কলেজ ছাত্রলীগের নেতাকর্মী জাতীয় ও ফিলিস্তিনের পতাকা নিয়ে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়।র‍্যালিটি ভেড়ামারা সরকারি কলেজ প্রদক্ষিণ করে ও পরে সেখানে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়।বিশ্বব্যাপী চলমান ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে এবং হত্যাযজ্ঞ বন্ধ করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ এই কর্মসূচি পালন করে।
ছাত্রলীগ নেতারা বলেন, দীর্ঘদিন ধরে গাজায় নির্মম নির্যাতন চলছে। এ ঘটনায় তীব্র নিন্দা জানায় ভেড়ামারা কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD