• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম:
টেকনাফে প্রাইভেট কার ও নৌকায় মিলল ১ লাখ ২৮ হাজার ইয়াবা ফুটবল নক্ষত্র আজিজুল হক জিল্লুর প্রস্থান মাতামুহুরী উপজেলার বদরখালীতে মাদক ব্যবসার প্রতিবাদ করায় ভুক্তভোগী পরিবারের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন আজ থেকে শুরু মাসব্যাপী ঐতিহ্যবাহী রাস মেলা, ভক্ত-দর্শনার্থীদের ঢল নামার প্রত্যাশা সাতকানিয়ায় এসআরবির অভিযানে হত্যা মামলার আসামি গ্রেপ্তার যশোর বোর্ডে এইচএসসিতে নতুন জিপিএ ৫ এ ৫১৫ শিক্ষার্থীর বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক শতখালী ইউনিয়নে নির্বাচনী কমিটি গঠন। সীতাকুণ্ডে ভরসা ফাউন্ডেশনের উদ্যােগে ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস চালু কেশবপুরের সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার অভয়নগরে সার ডিলার অবহিতকরণ সভা

বঙ্গবন্ধুর ম্যুরালে অতিরিক্ত আইজিপি’র পুষ্পস্তবক অর্পণ

Montu Rahman / ৪২৯ Time View
Update : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩

বঙ্গবন্ধুর ম্যুরালে অতিরিক্ত আইজিপি’র পুষ্পস্তবক অর্পণ

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি :
সুনামগঞ্জের মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেছেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি ও ট্যুরিস্ট পুলিশ প্রধান হাবিবুর রহমান বিপিএম(বার),পিপিএম(বার)।

শুক্রবার বিকাল ৫ টার দিকে তিনি ঢাকা থেকে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় পৌঁছান। এ সময় জেলা পুলিশের পক্ষে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পুলিশ সুপার মোহাম্মদ এহ্সান শাহ্।
পরে অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে দৃষ্টি নন্দন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন।
এসময় উপস্থিত ছিলেন টুরিস্ট পুলিশের এডিশনাল ডিআইজি আবু সুফিয়ান,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) রাজন কুমার দাস,এসপি সার্কেল (ধর্মপাশা)আলী ফরিদ আহমেদ,মধ্যনগরন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: এমরান হোসেন, ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান,অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক রমাপদ চক্রবর্তী, সাবেক চেয়ারম্যান প্রবীর বিজয় তালুকদার, আ’লীগের সাংগঠনিক সম্পাদক অনুজ দে,যুবলীগ সভাপতি মোস্তাক আহমেদ,মধ্যনগর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সুরঞ্জন তালুকদার প্রমুখ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD