• রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
নোয়াখালীতে ১১ দলীয় জোটের গণমিছিল: জুলাই সনদ বাস্তবায়নের দাবি— নারায়ণগঞ্জ শিল্প কলা একাডেমিতে জেলা প্রশাসকের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় মহাসড়কে ডাকাতি ছিনতাই নির্মূলের পরে চলযাই মাদকের বিরুদ্ধে যুদ্ধে ওসি বদলী পরিত্যক্ত অবস্থায় শীতলক্ষ্যা নদীর পাশে বিপুলসংখ্যক অস্ত্র তৈরির সরঞ্জাম ও ৬ শুটারগান উদ্ধার করেছে নারায়ণগঞ্জ র‍্যাব – ১১ বটিয়াঘাটার মাইলমারা গ্ৰামে ডাকাতি সংঘটিত হয়েছে শাসক নয় জনগনের সেবক হিসেবে কাজ করতে চাই চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল হেকিম। কিশোরগঞ্জে ১১ দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত বটিয়াঘাটায় জমিজমা নিয়ে বিরোধের জেরে প্রতি পক্ষের হামলায় আহত এক নারী মেয়ের জন্য ঠিক করা পাত্রকেই নিয়ে পালালেন মা, ভাইরাল শৈলকুপার ঘটনা প্রশংসায় ভাসছে মিয়াপাড়া মাদরাসা: শিক্ষার্থীদের স্বেচ্ছায় মসজিদ পরিচ্ছন্নতা কর্মসূচি

প্রেসক্লাব নান্দাইলের কমিটি গঠন সভাপতি হান্নান ॥ সা:সম্পাদক রায়হান

Muntu Rahman / ৪৫১ Time View
Update : শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩

প্রেসক্লাব নান্দাইলের কমিটি গঠন
সভাপতি হান্নান ॥ সা:সম্পাদক রায়হান

মোঃ শহিদুল ইসলাম পিয়ারুল-স্টাফরিপোর্টার ঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলার অন্যতম সাংবাদিক সংগঠন ‘প্রেসক্লাব নান্দাইল’ এর ১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত বার্ষিক অধিবেশনে প্রেসক্লাব নান্দাইলের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ হান্নান মাহমুদ (দৈনিক কালবেলা)কে পুনরায় সভাপতি ও সাধারণ সম্পাদক মো. শামছ-ই-তাবরীজ রায়হান (দৈনিক যুগান্তর)কে পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। শুক্রবার (১১ আগস্ট) উপজেলা সদর প্রেসক্লাব নান্দাইল কার্যালয়ে সাধারণ কাউন্সিল অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের উপদেষ্ঠা বিশিষ্ট শিক্ষাবিদ আলী আফজাল খানের সভাপতিত্বে ও সিনিয়র সদস্য কবি আহসান খান পারভেজের সঞ্চালনায় প্রেসক্লাবের সম্মানিত উপদেষ্ঠা ও আজীবন সদস্যগণ সহ প্রেসক্লাবের সাংবাদিক সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া সর্বসম্মতিক্রমে বাবু অরবিন্দ পাল অখিল (সহ-সভাপতি), প্রবাল মজুমদার (সহ-সাধারণ সম্পাদক), হাজী রফিকুল ইসলাম খোকন (কোষাধ্যক্ষ), জালাল উদ্দিন মন্ডল (সাংগঠনিক সম্পাদক), এডভোকেট হাবিবুর রহমান ফকির, স্বপন কুমার সাহা, আলী আহসান খান পারভেজ, আঃ হামিদ রতন ও আল আমিন সরকারকে কার্যকরী সদস্য পদে নির্বাচিত করা হয়। প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সহ কার্যকরী কমিটির নেতৃবৃন্দ বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের মাধ্যমে সোনার বাংলা গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
ছবি-সংযুক্ত


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD