• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশন (কলাপট্টি) সড়ক নির্মাণকাজের উদ্বোধন নাচোলে পুলিশের অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার ১ তাপপ্রবাহে চাঁপাইনবাবগঞ্জে ঘন ঘন লোডশেডিং, বিপাকে কৃষক-ব্যবসায়ী বেগমগঞ্জে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ৩০ পিস ইয়াবা সহ ১জন মোটরসাইকেল আরহী আটক। বদলগাছীতে যুবদল নেতার ওপর হামলার প্রতিবাদে যুবদলের সংবাদ সম্মেলন, ভীমপুর বিলে অভিযান, ১২০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস সিদ্ধিরগঞ্জে ছেলে হত্যার বিচার চেয়ে মামলা করায় পিতাকে পিঠিয়ে হত্যার অভিযোগ গ্রেফতার ১ লোডশেডিংয়ে অতিষ্ঠ বদলগাছী উপজেলাবাসী, কর্তৃপক্ষ বলছে এটি এখন জাতীয় সমস্যা

পরিত্যক্ত অবস্থায় শীতলক্ষ্যা নদীর পাশে বিপুলসংখ্যক অস্ত্র তৈরির সরঞ্জাম ও ৬ শুটারগান উদ্ধার করেছে নারায়ণগঞ্জ র‍্যাব – ১১

Muntu Rahman / ১১৩ Time View
Update : শনিবার, ২ মে, ২০২৬

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ হতে ০৬ টি ওয়ান শুটারগান ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরীর সরঞ্জামাদি উদ্ধার করেছে র‌্যাব-১১ নারায়ণগঞ্জ ।”

বাংলাদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র, মাদক উদ্ধার, চাঞ্চল্যকর হত্যা এবং বিভিন্ন আলোচিত অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধীদের দ্রুততম সময়ে গ্রেফতারের মাধ্যমে র‍্যাব ইতোমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।

ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ র‍্যাব-১১, সিপিএসসি এর আভিযানিক দল গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল ২০২৬) ইং তারিখ অনুমান রাত ১১.৩০ ঘটিকায় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন কাঁচপুর ব্রীজ এর পশ্চিম পাশে বালুরগদি সংলগ্ন কাঁচপুর ব্রীজের পিলারের খাদ হতে ০৬ টি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, ০১ টি শর্টগানের গুলি এবং বিপুল পরিমাণ অস্ত্র তৈরীর সরঞ্জামাদি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়।

ঘটনা পর্যালোচনায় জানা যায়, র‍্যাব-১১, সিপিএসসি এর রাত্রীকালীন টহল টিম গত ৩০/০৪/২০২৬ তারিখ নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় টহল ডিউটি করাকালে গোপন সূত্রে সংবাদ পান যে, নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন কাঁচপুর ব্রীজ এর পশ্চিম পার্শ্বে বালুরগদি সংলগ্ন কাঁচপুর ব্রীজের পিলারের খাদে সন্দেহজনক একটি প্লাস্টিকের বাজারের ব্যাগ পড়ে আছে। টহল টিম তাৎক্ষনিক বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশীর নিয়ম পালন পূর্বক ৩০/০৪/২০২৬ তারিখ রাত অনুমান ১১.৩০ ঘটিকার সময় ঘটনাস্থলে উপস্থিত হয়ে ব্যাগটি উদ্ধার করে। উদ্ধারের পরবর্তীতে ব্যাগটির মুখ খুলে ৬ টি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, ০১ টি শর্টগানের গুলি এবং বিপুল পরিমাণ অস্ত্র তৈরীর সরঞ্জামাদি পেয়ে জব্দতালিকা মূলে জব্দ করা হয় । উদ্ধারকৃত আলামত এর বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব-১১ এর অস্ত্র ও মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে আইনগত পদক্ষেপ গ্রহনে র‍্যাব-১১ নারায়ণগঞ্জ এর অভিযান অব্যাহত থাকবে বলে জানা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD