• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম:
সেন্টমার্টিনে হাঙর-শাপলাপাতা মাছসহ ২০ জেলে আটক, প্রধান মাঝির কারাদণ্ড টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক টেকনাফে যৌথ অভিযানে ২০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২ অপরিকল্পিত খননে বাদাঘাট বাজারের সড়ক চলাচলের অনুপযোগী চকরিয়া উপজেলার ঘুনিয়ায় চন্দ্র জ্যোতি বৌদ্ধ বিহারে কঠিন চীবরদান উৎসব অনুষ্ঠিত। নওগাঁর পোরশা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ২ টেকনাফে ইজিবাইকের পেছনে মিলল ১৩ গ্রেনেড, ৭৬ রাউন্ড এমজি গুলি ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপ ও বিদেশী মদ জব্দ একের পর এক গান প্রকাশ, স্বপ্নপূরণের পথে গীতিকার সাহাবুর শাহ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

প্রেসক্লাব নান্দাইলের কমিটি গঠন সভাপতি হান্নান ॥ সা:সম্পাদক রায়হান

Montu Rahman / ৫৩০ Time View
Update : শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩

প্রেসক্লাব নান্দাইলের কমিটি গঠন
সভাপতি হান্নান ॥ সা:সম্পাদক রায়হান

মোঃ শহিদুল ইসলাম পিয়ারুল-স্টাফরিপোর্টার ঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলার অন্যতম সাংবাদিক সংগঠন ‘প্রেসক্লাব নান্দাইল’ এর ১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত বার্ষিক অধিবেশনে প্রেসক্লাব নান্দাইলের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ হান্নান মাহমুদ (দৈনিক কালবেলা)কে পুনরায় সভাপতি ও সাধারণ সম্পাদক মো. শামছ-ই-তাবরীজ রায়হান (দৈনিক যুগান্তর)কে পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। শুক্রবার (১১ আগস্ট) উপজেলা সদর প্রেসক্লাব নান্দাইল কার্যালয়ে সাধারণ কাউন্সিল অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের উপদেষ্ঠা বিশিষ্ট শিক্ষাবিদ আলী আফজাল খানের সভাপতিত্বে ও সিনিয়র সদস্য কবি আহসান খান পারভেজের সঞ্চালনায় প্রেসক্লাবের সম্মানিত উপদেষ্ঠা ও আজীবন সদস্যগণ সহ প্রেসক্লাবের সাংবাদিক সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া সর্বসম্মতিক্রমে বাবু অরবিন্দ পাল অখিল (সহ-সভাপতি), প্রবাল মজুমদার (সহ-সাধারণ সম্পাদক), হাজী রফিকুল ইসলাম খোকন (কোষাধ্যক্ষ), জালাল উদ্দিন মন্ডল (সাংগঠনিক সম্পাদক), এডভোকেট হাবিবুর রহমান ফকির, স্বপন কুমার সাহা, আলী আহসান খান পারভেজ, আঃ হামিদ রতন ও আল আমিন সরকারকে কার্যকরী সদস্য পদে নির্বাচিত করা হয়। প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সহ কার্যকরী কমিটির নেতৃবৃন্দ বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের মাধ্যমে সোনার বাংলা গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
ছবি-সংযুক্ত


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD