• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
বউয়ের পরকীয়া ও আইনি জটিলতায় নিঃস্ব সিঙ্গাপুর প্রবাসী, ন্যায়বিচারের দাবি মুন্সিগঞ্জে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের পর হত্যাচেষ্টার মামলার পলাতক আসামী মাদ্রাসা শিক্ষক র‍্যাব-১১, নারায়ণগঞ্জ কর্তৃক গ্রেফতার” নারায়ণগঞ্জের বন্দরে দুটি ইটভাটায় দেড় লক্ষ টাকা জরিমানা ও সতর্ক বার্তা কাউন্টার নারেটিভ সেল’-এর রাজশাহী বিভাগীয় প্রধান হলেন প্রয়াত এমপির সন্তান ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল রঞ্জু মৃত্যুর আগে তার ফেসবুক পোষ্ট ছিলো- যার জীবনে দুঃখ ছাড়া কিছু নাই, তাকে দেখায় কষ্টের ভয়।’ ভেড়ামারা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের বিএনসিসি প্লাটুন পরিদর্শন ভেড়ামারায় ছাত্রীদের মাঝে সাইকেল বিতরণ প্রশিক্ষণ কর্মশালা ও গুণীজন সংবর্ধনার আমন্ত্রণপত্র প্রদান উপলক্ষে পুলিশ সুপারের সঙ্গে স্বদেশ বিচিত্রা প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ বাদাঘাটে বিক্ষোভের মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ সাংবাদিক খুনের আস্ফালন: কার ছত্রছায়ায় অভয় পাচ্ছে খুনি মিজান? ​

আজ ৩ মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস — লায়ন ডাঃ কামরুল ইসলাম মনা

Muntu Rahman / ৬২৯ Time View
Update : বুধবার, ৩ মে, ২০২৩

আজ ৩ মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস

— লায়ন ডাঃ কামরুল ইসলাম মনা

আজ ৩ মে, বুধবার বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। মুক্ত সাংবাদিকতা ও গণমাধ্যমের দাবিতে সারা বিশ্বে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হবে। অন্যান্য দেশের মতো আমাদের দেশেও দিবসটি পালিত হচ্ছে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে।

এবারের দিবসটির মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে ” মতপ্রকাশের স্বাধীনতা সকল প্রকার মানবাধিকারের চালিকাশক্তি’।
দিবসটি উপলক্ষে দেশের সাংবাদিকরা তাদর পেশাগত অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা করতে বিভিন্ন কর্মসূচির আয়োজন করে থাকেন।

১৯৯১ সালে ইউনেস্কোর ২৬তম সাধারণ অধিবেশনের সুপারিশ মোতাবেক ১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ সভায় ৩ মে তারিখটিকে ‘ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে’ অথবা বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের স্বীকৃতি দেওয়া হয়। এরপর থেকে বিশ্বব্যাপী সাংবাদিকগণ এ দিবসটি পালন করে আসছে।
সাংবাদিকতার স্বাধীনতা ও মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার মৌলিক নীতিমালা অনুসরণ, বিশ্বব্যাপী গণমাধ্যমের স্বাধীনতার মূল্যায়ন, স্বাধীনতায় হস্তক্ষেপ প্রতিহত করার শপথ গ্রহণ এবং পেশাগত দায়িত্ব পালনকালে ক্ষতিগ্রস্ত ও জীবনদানকারী সাংবাদিকদের স্মরণ ও তাদের স্মৃতির প্রতি সম্মান ও শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এই দিবসটিতে।
গণমাধ্যম সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করে থাকে।

তারই ধারাবাহিকতায় আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে ফজর নামাজ শেষে জুমে ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে সীমিত এক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি দৈনিক হালচাল নিউজ পত্রিকার সম্পাদক আবুল কাশেম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও সাহার বানু হাসপাতাল এর অধ্যক্ষ লায়ন ডাঃ কামরুল ইসলাম মনা বলেন, সাংবাদিক ও সংবাদমাধ্যম কর্মীদের স্বাধীনতার ওপর হুমকি দিন দিন বাড়ছে। রাজনীতিক হিংস্রতার শিকার হচ্ছেন এবং অনেক দিক থেকেই গণমাধ্যমের কণ্ঠরোধের চেষ্টা চলছে। কিন্তু তারা ভুলে গেছে যে, সাংবাদিকের কলম মুক্ত হলে সমাজ উপকৃত হবে।
তিনি আরো বলেন, সংবাদমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের নিরাপত্তা, তথ্য পাওয়ার অবাধ অধিকার দিতে হবে। “তথ্য জনগণের পণ্য’ তাই সত্যের পথে আমাদের অবিচল থাকতে হবে। সাংবাদিক সমাজ কে জাগতে হবে। কেউ আমাদের অধিকার দেবে না। অধিকার পেতে হলে প্রতিটি সেক্টরে অংশ নিতে হবে। মৌলিক অধিকার আদায়ে সোচ্চার হতে হবে। মনে রাখবেন কারো তাবেদারী নয়, সত্য ও বস্তুুনিষ্ঠ সংবাদ পরিবেশনই হোক আমাদের অঙ্গীকার।

পরিশেষে তিনি কবির কন্ঠে বলেছেন,তুমি সত্য তুমি যোদ্ধা/তুমি অকুতোভয় বীর/যত মিথ্যার শৃঙ্খল আছে/ভেঙ্গে কর চৌচির।
ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সকল সাংবাদিকগণ মৃত সকল সাংবাদিকদের আত্মার মাগফেরাত ও কামনা করেছেন এবং তাদের মৌলিক অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD