• রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম:
উখিয়ায় নিরাপত্তা জোরদারে দুই প্লাটুন বিজিবি মোতায়েন সীতাকুণ্ডে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে বৃত্তি বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠিত সাপাহার সীমান্তে মালিকবিহীন ২০ বোতল ভারতীয় ফেয়ারডিল জব্দ চাঁপাইনবাবগঞ্জে শব্দদূষণ বিরোধী অভিযানে জরিমানা, হাইড্রোলিক হর্ন জব্দ যশোর আইনজীবী সমিতি: বিএনপির আইনজীবী প্যানেল বিজয়ী টেকনাফে সাগরপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা, ৪৭ রোহিঙ্গাসহ ৩১০ জন উদ্ধার যবিপ্রবির অভিযোগকারী এখন আসামি! কুয়াদায় বাজুয়াডাঙ্গা নাটুয়ার খাল জমি মালিকানা নিয়ে জোর বিতর্ক যশোরে রেলের জমি দখল অপচেষ্টা, উত্তেজনা, স্থানীয়দের খেলার মাঠ দাবি টেকনাফে সিএনজি থেকে ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার

উখিয়ায় নিরাপত্তা জোরদারে দুই প্লাটুন বিজিবি মোতায়েন

Montu Rahman / ৬ Time View
Update : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

সাদ্দাম হোসেন সাজ্জাদঃ

কক্সবাজারের উখিয়া উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা পুলিশকে সহায়তা করতে দুই প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। গত ২৭ নভেম্বর থেকে মোতায়েন করা বিজিবি সদস্যরা উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্ট ও সংবেদনশীল এলাকায় টহল, তল্লাশি এবং ড্রোনের মাধ্যমে নজরদারি চালাচ্ছেন।

রোববার (২৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) থেকে পাঠানো এক পরিস্থিতি প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, মোতায়েন করা দুই প্লাটুনের মধ্যে এক প্লাটুন ৩৪ বিজিবির ঘুমধুম বিওপিতে এবং অপর প্লাটুন হোয়াইক্যং বিওপিতে অবস্থান করছে।

এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সদস্যরা নিয়মিত টহল ও তল্লাশি কার্যক্রম পরিচালনা করছেন। একই সঙ্গে ড্রোন সার্ভেইল্যান্সের মাধ্যমে সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি গোয়েন্দা তৎপরতা বাড়ানো এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বয় করে কার্যক্রম চালানো হচ্ছে।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম স্বাক্ষরিত প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে দায়িত্বপূর্ণ এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোতায়েন করা বিজিবি সদস্যদের নজরদারি ও নিরাপত্তামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD